রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু
রাজশাহীত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এরমধ্যে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে দুই এবং বেসরকারি সিডিএম হাসপাতালে তিন শিশুর মৃত্যু হয়েছে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস জানান, শনিবার দুপুর ১২টা থেকে রোববার দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশু মারা গেছে। মারা যাওয়া শিশুদের বয়স ছয় ও সাত মাস। তাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১৪ জন শিশু। হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রোগী ১২৫ জন। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে ৩৬ জন। ফেব্রুয়ারি থেকে এপর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট রোগীর সংখ্যা ৩৯১ জন। এনিয়ে এই হাসপাতালে ৪০ জন মারা গেল।
অন্যদিকে, রাজশাহীর বেসরকারি হাসপাতাল সিডিএম-এ শনিবার দিবাগত রাতে দুজন ও রোববার (৫ এপ্রিল) সকালে এক শিশুর মৃত্যু হয়েছে। সবমিলে এই হাসপাতালে তিন শিশু মারা গেছে।
রাজশাহীর সিডিএম হাসপাতালের জেনারেল ম্যানেজার তারেক আজিজ বলেন, হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। দুজন শিশু চাঁপাইনবাবগঞ্জ ও একজন শিশু নাটোরের।
এমএসএম / এমএসএম
সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা
নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান
মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড
নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন
বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত
অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন
মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন
শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত