নন্দীগ্রামে ২৬ লাখ টাকার জাল ব্যান্ডরোল উদ্ধার' গ্রেফতার ২
বগুড়ার নন্দীগ্রামে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ সরকারি জাল রাজস্ব স্ট্যাম্প (ব্যান্ডরোল) উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ড্রাইভার সহ জরিত দুইজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। তথ্যটি নিশ্চিত করেছে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম।
গ্রেফতারকৃতরা হলেন, রংপুর জেলার কাউনিয়া থানার সারাই পোদ্দারপাড়া গ্রামের শামীম হোসেন (৪৫) এবং রংপুর সদর থানার কসাইতুলি এলাকার রাকিব হোসেন (৩০)।
শনিবার (৪ এপ্রিল) বিকেলে নাটোর-বগুড়া মহাসড়কের নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে রাজশাহী থেকে ছেড়ে আসা বগুড়া গামী ঢাকা মেট্রো-ন ১৩-৩৯৬১ নাম্বারের ডেলিভারি ভ্যান (মিনি ট্রাক) আটক ও ট্রাক তল্লাশি করে সাদা প্লাস্টিকের বস্তায় প্রায় ২৬ লাখ টাকা মূল্যের ২.৩৮৬টি অবৈধ জাল ব্যান্ডরোল উদ্ধার সহ দুই জনকে গ্রেফতার করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স।
এসময় পরিবহনের কাজে ব্যবহৃত একটি ডেলিভারি ভ্যান (মিনি ট্রাক) এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় মামলা রুজু করা হয়েছে। আসামিদের আইনি প্রক্রিয়া শেষে রবিবার (৫ এপ্রিল) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। সেই সাথে চক্রের মুল হোতাকে শনাক্তের কাজ চলমান রয়েছে।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
Link Copied