হবিগঞ্জে নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
হবিগঞ্জে নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ জেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করা হয়েছে।
রবিবার (০৫ এপ্রিল ২০২৬) সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত সভায় জেলার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনদুর্ভোগ লাঘবে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে গঠনমূলক আলোচনা হয়। উপস্থিত সাংবাদিক গণ নিজ নিজ অভিমত তুলে ধরেন এবং বাস্তবভিত্তিক বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
মতবিনিময় সভায় বিশেষভাবে উঠে আসে খোয়াই নদীর পানি নিষ্কাশন সমস্যা, জলাবদ্ধতা, শহরের যানজট, শিল্প-কারখানার বর্জ্যে সুতাং নদীসহ বিভিন্ন নদ-নদীর পানি দূষণ, হাসপাতালসমূহে দালালচক্রের দৌরাত্ম্য, সেবার মান উন্নয়ন এবং বিভিন্ন সরকারি দপ্তরে অনিয়ম ও সেবার জটিলতা।
এছাড়াও এসব সমস্যা নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণ, জনবান্ধব প্রশাসন গড়ে তোলা এবং জেলার সম্ভাবনাময় খাতসমূহকে কাজে লাগিয়ে টেকসই উন্নয়নের পথ সুগম করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ সকলের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং জেলার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি বৈষম্যহীন, উন্নত ও স্মার্ট হবিগঞ্জ গড়ে তুলতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
এমএসএম / এমএসএম
সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা
নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান
মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড
নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন
বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত
অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন
মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন
শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত