তাড়াশে বড়ভাইসহ ২ ভাতিজার যাবজ্জীবন কারাদন্ড
সিরাজগঞ্জের তাড়াশে বাড়ীর জায়গা ভাগাভাগি নিয়ে ছোট ভাই রহমত আলী হত্যা মামলায় বড়ভাই ও ২ ভাতিজার যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন বিজ্ঞ আদালত। এ সময় ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আর ও এক বছরের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। জানা যায়, ২০১৬ সালের ৪ মার্চ সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগা ইউনিয়নের মহিষলুটি গ্রামে বাড়ীর সিমানা নিয়ে বিরোধে রহমত আলী (২৭) কে বড় ভাই কুপিয়ে হত্যা করে। পরে তার স্ত্রী তাড়াশ থানায় হত্যা মামলা করেন। সেই মামলায় ৫ অক্টোবর মঙ্গলবার দুপুর ১২টায় সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ ফজলে খোদা নাজির এ রায় প্রদান করেন। রায় ঘোষনার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। যাবজ্জীবন সাজা প্রাপ্তরা হলেন উপজেলার মহিষলুটি উত্তরপাড়া গ্রামের নুরুল ইসলাম ও তার পুত্র হাসমতুল্লাহ ও হাসান আলী। সিরাজগঞ্জ জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এডভোকেট আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
এমএসএম / এমএসএম
রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত
বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন
প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার
কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস
নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন
সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত
ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান
পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি
বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার
সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৭ প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন
আদমদীঘিতে জমিতে ধান গাছ বিনষ্ট করার অভিযোগ