ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

গোবিপ্রবিতে গুচ্ছ এ ইউনিটের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতায় সাতক্ষীরা জেলা শিক্ষার্থী সংগঠন


শাহাজান, গোবিপ্রবি photo শাহাজান, গোবিপ্রবি
প্রকাশিত: ১১-৪-২০২৬ দুপুর ৩:৫৭

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) 'তে গুচ্ছ এ ইউনিটের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সহায়তা করেছেন উক্ত বিশ্ববিদ্যালয়ের সাতক্ষীরা জেলা শিক্ষার্থী সংগঠন। 


১০ ই এপ্রিল শুক্রবার ভর্তি পরীক্ষার দিনে সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত তারা এ কার্যক্রম পরিচালনা করেন। 

বিজ্ঞান শাখা ও আর্কিটেকচার এর ড্রয়িং দুটি আলাদা  পরীক্ষায় সাতক্ষীরা জেলা শিক্ষার্থী সংগঠনের পক্ষ থেকে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে পানি, কলম স্যালাইন বিতরন করেন তাছাড়াও অভিভাবকদের বসার জন্য চেয়ারের ব্যাবস্থা ও শিক্ষার্থীদের কেন্দ্র দেখিয়ে খুঁজে দিতে সাহায্য করেন।

সাতক্ষীরা জেলা শিক্ষার্থী সংগঠনের সভাপতি মোঃ৷ শাহাজান ইসলাম বলেন, এ বছর   ক্যাম্পাসে আমরাই  প্রথম জেলা শিক্ষার্থী সংগঠন হিসেবে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের পাশে দাড়িয়েছি। সারাদিন পরিশ্রম শেষে   আমাদের মাঝে  একটা আত্মতৃপ্তি কাজ করছে ভবিষ্যতে ও আমাদের জেলা শিক্ষার্থী সংগঠনের এ কার্যক্রম চলমান থাকবে।

উল্লেখ্য,  সাতক্ষীরা জেলা শিক্ষার্থী সংগঠনের তথ্য সহায়তা কেন্দ্র পরিদর্শন করতে আসেন বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি, ট্রেজারার,  বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ ছাত্রদল  ও ইসলামিক স্টাডিজ কালচার ক্লাবের নেতৃবৃন্দগন।

এমএসএম / এমএসএম

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য

জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য

দুর্গাপূজা নির্বিঘ্ন করতে রায়গঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা