সাবেক ছাত্র নেতার উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ
বগুড়ার শেরপুর উপজেলার শাহ বন্দেগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও সাবেক ছাত্রনেতা মো. আরিফুল ইসলাম আরিফের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প ও ওষুধ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ৯টা থেকে দিনব্যাপী উপজেলার হযরত শাহ বন্দেগী মাদ্রাসা মাঠ চত্বরে এ স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করা হয়। এতে ইউনিয়নের প্রায় এক হাজার নারী, পুরুষ, শিশু ও বয়স্ক মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন।
ক্যাম্পে টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের সার্বিক সহযোগিতায় বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ প্রদান এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করেন।
সেবা নিতে আসা স্থানীয়রা জানান, গ্রামে এমন উদ্যোগ খুবই প্রয়োজন ছিল। অনেকেই অর্থাভাবে নিয়মিত চিকিৎসা করাতে পারেন না। এই ক্যাম্পের মাধ্যমে তারা বিনামূল্যে ডাক্তার দেখানো ও ওষুধ পাওয়ার সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন।
একজন বৃদ্ধ রোগী আব্দুল কাদের (৭০) বলেন, “আমার অনেকদিন ধরেই বিভিন্ন শারীরিক সমস্যা ছিল। টাকার অভাবে চিকিৎসা করাতে পারিনি। এখানে এসে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে অনেক উপকার হলো। আল্লাহ আরিফুল ইসলামের মঙ্গল করুন।”
আরও কয়েকজন সেবা গ্রহীতা বলেন, “আমাদের ইউনিয়নে এমন উদ্যোগ এই প্রথম দেখলাম। আরিফুল ইসলামের এমন উদ্যোগে আমরা খুবই খুশি। আমরা দোয়া করি, তিনি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে ভবিষ্যতেও এভাবেই আমাদের সেবা করে যাবেন।”
এ বিষয়ে আয়োজক মো. আরিফুল ইসলাম আরিফ বলেন, “মানুষের সেবা করাই আমার মূল লক্ষ্য। সমাজের সুবিধাবঞ্চিত মানুষ যেন ন্যূনতম চিকিৎসা সেবা পায়, সে চিন্তা থেকেই এ আয়োজন করেছি। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা থাকবে।”
স্থানীয়দের মতে, এমন মানবিক উদ্যোগ এলাকায় ইতিবাচক প্রভাব ফেলেছে এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
Aminur / Aminur
মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার
ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত
পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান
লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান
কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান
শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার