নোয়াখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা পরিষদের চেক বিতরণ
নোয়াখালী সদর ও সুবর্ণচর উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩১ জন ব্যবসায়ীকে নোয়াখালী জেলা পরিষদের পক্ষ থেকে মোট ৩ লাখ ১০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
রবিবার (১২ এপ্রিল) দুপুরে জেলা পরিষদের সভাকক্ষে এসব চেক তুলে দেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান।
জেলা পরিষদের আয়োজনে জেলা পরিষদ প্রশাসক মো. হারুনুর রশিদ আজাদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, নোয়াখালী জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট এবিএম জাকারিয়া প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা পরিষদ, নোয়াখালীর প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ন রশিদ।
প্রধান অতিথির বক্তব্যে নোয়াখালী -৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান বলেন, অগ্নিকাণ্ডে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের এই দুঃসময়ে সরকার পাশে রয়েছে। আমরা চেষ্টা করছি যেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। ভবিষ্যতে যাতে এমন ঘটনা কম ঘটে, সে জন্য সবাইকে আরও সচেতন হতে হবে।
জেলা পরিষদ প্রশাসক হারুনুর রশিদ আজাদ জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর এই কঠিন সময়ে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। জেলা পরিষদের পক্ষ থেকে আমরা সব সময় মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখব।
তিনি আরও বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই আমরা এই ক্ষতি কাটিয়ে উঠতে পারব।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সরকারের এই সহায়তায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের তালিকা যাচাই-বাছাই করে পর্যায়ক্রমে সহায়তা প্রদান করা হচ্ছে। ভবিষ্যতেও এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান জেলা পরিষদের প্রশাসক।
এমএসএম / এমএসএম
রেলের ডিজির পিএস নাসির উদ্দিনকে ঘিরে অভিযোগ, নথি ও পর্যবেক্ষণে মিলল না সত্যতা
বাগেরহাটে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু
রাণীশংকৈলে তীরনই নদীতে প্রাণ হারালো দু'শিশু
পাঁচবিবিতে অটোভ্যান ছিনতাই, কালাই থেকে ৪ জন গ্রেপ্তার
শৃঙ্খলা মানুষের সাফল্যের চাবিকাঠি - অভিভাবক সমাবেশে বললেন মধুখালীর ইউএনও মাসুদুর রহমান
নড়াগাতীতে গভীর রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশের দায়ে যুবক আটক
মসজিদের ইমামের ঘরে বোমা বিস্ফোরণ, উড়ে গেল টিন
বাঘিয়ার বিলে ২ লাখ ২০ হাজার টাকার চায়না দুয়ারী জাল জব্দ’
টাঙ্গাইলে বনের জমি যেভাবে দখল হয়! গজারি বনের আড়াই হাজার গাছ কেটে কলা বাগান
উলিপুরে সার মজুদ রাখায় ব্যবসায়ীর জরিমানা সার জব্দ
লালমনিরহাটে শিশু ধর্ষণ মামলায় সুজনের যাবজ্জীবন কারাদণ্ড
নজরুলের সাম্য-সম্প্রীতির চেতনা নতুন প্রজন্মে ছড়িয়ে দেওয়ার আহ্বান