ঢাকা বৃহষ্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

রেলের আরএনবিতে বদলী বাণিজ্য, এক স্টেশনে ২৬ বছর!


এসএম পিন্টু photo এসএম পিন্টু
প্রকাশিত: ১২-৪-২০২৬ দুপুর ৩:৪২

বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের আরএনবিতে  (রেলওয়ে নিরাপত্তা বাহিনী) টাকার বিনিময়ে বদলী বাণিজ্যের অভিযোগ ওঠেছে। কে কোথায় থাকবে আর কে বদলী হবে সবই নির্ধারিত হয় টাকার অংকে। ঘুষের বিনিময়ে নিজের পছন্দের জায়গায় যুগ পার করলেও বদলী হয় না, আবার হলেও অল্পদিনের ব্যবধানে লাভজনক জায়গায় ফিরে আসার সুযোগ আছে এবং এই সুযোগে বাহিনীর সদস্যরা ঘুষ বাণিজ্যে বেপরোয়া হয়ে ওঠেছে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে। আবার এই বাণিজ্যের ফলে এক স্টেশনেই পুরো চাকরী জীবন অর্থাৎ ২৬ বছর কাটিয়ে দিয়েছেন এমন অভিযোগও আছে। 
জানা যায়, ২০০০ সালে সিপাহী পদে চাকরীতে যোগদান করার পর চট্টগ্রাম রেলস্টেশনে পোস্টিং হয় ইউসুফ আলীর। চাকরী জীবনে সিপাহী থেকে পদোন্নতি পেয়ে হয়েছেন হাবিলদার। এই ২৬ বছর চাকরীর মেয়াদকাল কাটিয়েছেন একই জায়গায়। ২০১০ সালে পাহাড়তলী কারখানায় বদলী হলেও ৫ দিনের মাথায় অর্ডার বাতিল করে আবারো পূর্বের জায়গায় ফিরে আসেন। সেই থেকে ১৬ বছর নিরবিচ্ছিন্নভাবে আছেন এক স্টেশনে। চট্টগ্রাম নতুন স্টেশনে আরএনবির প্রসিকিউশনে ১২ বছর যাবৎ কর্মরত আছেন সুবীর বড়ুয়া, একই স্টেশনে ১২ বছর ধরে আছেন সমীর, অস্ত্র শাখায় মো. শফি, মো. ওমর ফারুক, মনির হোসেন ও চট্টগ্রাম সিজিপি ইয়ার্ডে হাবিলদার কুতুবুদ্দিন এবং দুলাল মিয়াসহ অনেকেই দীর্ঘদিন একই স্থানে কর্মরত থাকলেও রহস্যজনক কারণে এরা বদলী হয় না। কিছুদিন আগে দেখা গেছে কয়েক মাস এক জায়গায় থাকার পর অনেককে বদলী করা হয়েছে। 
রেলওয়ে নিরাপত্তা বাহিনীর একাধিক বিশ্বস্ত সূত্র জানায়, এই বাহিনীর চাকরী বদলীযোগ্য। বদলী হওয়াটা স্বাভাবিক হলেও কিছু বদলী রহস্যজনক। এখানে নিজের পছন্দের জায়গায় থাকতে হলে বা বদলী ঠেকাতে উপরমহলকে ম্যানেজ করতে হয়, আবার পছন্দের জায়গায় বদলী নিতে হলেও  ম্যানেজ করতে হয়। আর ম্যানেজ বিদ্যায় পারদর্শী হলে যেখানে সেখানে যেমন বদলী হওয়া সহজ আবার একই স্থানে জীবন পার করে দেওয়া আরো সহজ। 
সূত্র জানায়, রেলের কিছু বিশেষ স্টেশন আছে যেখানে বেতনের বাইরে অতিরিক্ত আয়ের সুযোগ আছে। সেসব জায়গায় ডিউটি করতে উপরমহলের অফিসারদের মোটা অংকের অর্থের বিনিময়ে খুশি করতে হয়। খুশি করতে পারলে নিজেও অনৈতিক অর্থ ইনকামের মেশিন পেয়ে যান, ফলে দেদারছে চাঁদাবাজি ও ঘুষ বাণিজ্যে বেপরোয়া হয়ে পড়েন।   
সূত্র জানায়, চট্টগ্রাম রেল স্টেশনে টিকেট কালোবাজারি, আশেপাশের অবৈধ দোকান থেকে নিয়মিত মাসোয়ারা আদায় ও পার্কিং থেকে চাঁদা আদায়ে প্রচুর ইনকাম হয়। আবার সিজিপি ইয়ার্ডে স্ক্র্যাপ, যন্ত্রাংশ ও জ্বালানি তেল চুরি এবং রেলের জমিতে অবৈধ দোকান বসিয়ে বিপুল অর্থ আদায় হয়ে থাকে। ফলে সেই ইনকাম ভোগ করতে নানা তদবীরের মাধ্যমে এই স্টেশন ছাড়তে চাইছে না অনেকেই। এখানে থাকার জন্য উপরস্ত অফিসারদের নিয়মিত মাসোয়ারা দিয়ে একই স্থানে রয়ে যান।  
এবিষয়ে জানতে চাইলে আরএনবি চট্টগ্রামের বিভাগীয় কমান্ডার মো. শহীদ উল্ল্যাহ বলেন, আমাকে ঢাকায় বদলী করা হয়েছে, আমি এখন চেয়ারে নাই, এই মুহুর্তে কিছু বলতে পারছি না।
আরএনবির অপর একটি সূত্র জানায়,  ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের পতনের পর অনেককেই বদলী করা হয়েছে। সেই বদলীতেও একটি পক্ষ মোটা অংকের অর্থ হাতিয়ে নিয়েছেন। ফলে দীর্ঘ বছর যাবৎ যারা এই জায়গায় থেকে নানা অপকর্মে লিপ্ত রয়েছে তাদেরকে বদলী করা হয়নি। আবার যারা তদবীর করে কর্মকর্তাদের খুশি করতে পেরেছেন তাদেরকে পছন্দের লোভনীয় স্থানে পাঠানো হয়েছে।  
এবিষয়ে জানতে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের আরএনবির চিফ কমান্ডেন্ট মো. জহিরুল ইসলামের মোবাইলে একাধিকবার কল দিয়ে তাকে পাওয়া যায়নি। হোয়াটসঅ্যাপে ক্ষুদেবার্তা দিয়েও কোন সাড়া পাওয়া যায়নি।
আরএনবি সদস্যরা একই স্থানে যুগ পার করা, বদলী ও ঘুষ বাণিজ্যের ব্যপারে জানতে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহা ব্যবস্থাপক (জিএম) মো. সুবক্তগীনের মোবাইলে কল ও বার্তা দিয়ে কোন সাড়া মেলেনি, ফলে কথা বলা সম্ভব হয়নি।

এমএসএম / এমএসএম

অজপাড়াগাঁ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমএ করার সুযোগ পেলেন হারুয়ালছড়ির এইচ. এম. সাইফুদ্দীন

ফটিকছড়িতে হালদায় বিশেষ অভিযান: অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম বিনষ্ট ও বালু অপসারণ

নেত্রকোণার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত

নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার অস্ত্র-মাদক ও সোয়া কোটি টাকার চোরাই মাল

দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ শহীদুল্লাহ খান তৃণমূল ভোটারদের অন্যতম আকর্ষণ

মাকে মারধর: পটিয়ায় মাদকাসক্ত ছেলের ৬০ দিনের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা কর্তৃক এস্কাফ সিরাপসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার

যশোরে কাকন হত্যা মামলার আসামি ৫ বছর পর সিআইডির হাতে গ্রেপ্তার

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু

আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা

মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন

চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি