ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

সাতক্ষীরা শহরে এবি খান ফিলিং স্টেশন পাম্পে ব্লাকে তেল বিক্রি অভিযোগ


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ১২-৪-২০২৬ দুপুর ৪:৫

সাতক্ষীরা জেলা শহরে নিউমার্কেট অবস্থিত মেসার্স এ. বি. খান ফিলিং স্টেশনের বিরুদ্ধে উঠেছে ব্লাকে  তেল বিক্রির অভিযোগ উঠেছে। 

এছাড়াও রয়েছে  স্বজনপ্রীতি, নির্ধারিত সময়ের আগেই তেল বিক্রি বন্ধসহ একাধিক গুরুতর অভিযোগ। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও তেল না পেয়ে ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষ।

সরকারি নির্দেশনা অনুযায়ী সন্ধ্যা ৭টা পর্যন্ত তেল বিক্রির কথা থাকলেও, অভিযোগ উঠেছে নির্ধারিত সময়ের আগেও   মজুদ থাকা তেল গ্রাহকদের না দিয়ে পাম্প বন্ধ করে দিচ্ছে কর্তৃপক্ষ। এতে চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ গ্রাহকরা।

ভুক্তভোগী মোটরসাইকেল চালক  ইয়াছিন ক্ষোভ প্রকাশ করে বলেন,
আমি একটি ওষুধ কোম্পানিতে চাকরি করি।  গত বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে  লাইনে দাঁড়িয়ে সাড়ে ৬টা পর্যন্ত অপেক্ষা করেও তেল পেলাম না। আমার সামনে মাত্র ৭টি মোটরসাইকেল থাকা অবস্থায় তেল বন্ধ করে দেওয়া হয়েছে। এটা অত্যন্ত অন্যায় ও চরম দুর্নীতি বহিঃপ্রকাশ 

একই অভিযোগ করেন আরেক মোটরসাইকেল চালক নাজমুল  হোসেন তিনি বলেন,
ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও তেল না পেয়ে আমরা হতাশ। সর্বশেষ গত বুধবার ও বৃহস্পতিবারে নিয়ম অনুযায়ী সন্ধ্যা ৭টা পর্যন্ত তেল দেওয়ার কথা থাকলেও তার আগেই রাতের আঁধারে তেল বিক্রি   করে দিচ্ছে অসাধু পাম্প  মালিক কর্তৃপক্ষ।
 প্রশাসনিক ভাবে সকাল ৮টায় তেল দেওয়ার কথা থাকলেও তেল দেওয়া হয়নি। তাহলে তেল কোথায় যাচ্ছে?
অভিযোগ রয়েছে, সবাইকে ৫০০ টাকার তেল দেওয়া হলেও স্বজন প্রীতি করে অনেকের কাছে ১০০০ টাকা ও টাংকি ফুল করে দেওয়া হচ্ছে। এমনকি বোতল বা ড্রামে তেল বিক্রির অভিযোগও উঠেছে, যা সম্পূর্ণ বেআইনি। একই সঙ্গে ‘স্বজনপ্রীতি’র মাধ্যমে পরিচিতদের প্রাইভেট ও মাইক্রো  গাড়িতে গোপনে তেল সরবরাহের কথাও জানিয়েছেন প্রত্যক্ষ ভুক্তভোগীরা 

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো কিছু অসাধু ভাড়াই চালিত প্রাইভট মাইক্রো ড্রাইভারের সেন্টিকেটের  মাধ্যমে  তেল মজুদ করে বাড়িতে বোতল কিংবা পটে  ২০০ টাকা থেকে  ৩০০ টাকা চড়া দামে  তেল বিক্রি করছে। 
এর পেছনে রয়েছে  পাম্প মালিক কর্তৃপক্ষ সেন্টিকেট 
 
এতসব অনিয়ম দুর্নীতি   ব্লাকে তেল বিক্রি  হলেও  প্রশাসনের ভূমিকা রহস্যজনকভাবে নীরব। প্রশ্ন উঠছে, প্রশাসনের চোখের সামনে এমন দুর্নীতি চললেও কেন   কার্যকারী ব্যবস্থা নেওয়া হচ্ছে না। 
কোন এক অদৃশ্য শক্তির বলে 
পার পেয়ে যাচ্ছে অসাধু  পাম্প মালিক  তেল ব্যবসায়ীরা। 
এ বিষয় সংশ্লিষ্ট পাম্প মালিক কর্তৃপক্ষের  মুঠোফোনে না পাওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি। 
সাধারণ মানুষের ন্যায্য অধিকার হরণ করে একটি চক্র যদি অবাধে অনিয়ম চালিয়ে যেতে পারে, তবে তা শুধু প্রশাসনের ব্যর্থতাই নয়, বরং একটি গভীরতর দুর্নীতির ইঙ্গিত বহন করে। দ্রুত তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

এমএসএম / এমএসএম

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু