সাভারে সংখ্যালঘু পরিবারের জমি বালি ভরাট করে দখলের চেষ্টা
সাভারের পানপাড়ায় সংখ্যালঘু পরিবারের জমি দখলের চেষ্টা করছে সন্ত্রাসীরা। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে ভুক্তভোগী পরিবার।
শনিবার (১২ এপ্রিল) দুপুরে সাভার মডেল থানায় একটি জিডি করেন ভুক্তভোগী লক্ষী রানী রায়।
ভুক্তভোগ লক্ষী রানী রায় জিডিতে উল্লেখ করেন, সাভার থানাধীন পানপাড়া মৌজায় আর এস খতিয়ান ১৪৫, ১৪৬, ১৪৭, ৫১ আর এস দাগ নং ২২৭, ২১৬, ২১৯, ১১৯, ১১৮, ১২১, ১৩৮, ১৩৯ মোট জমির পরিমান ১.৪৬০০ একর জমি হইতে ০.২৮০০ শতাংশ জমি ওয়ারিশ সূত্রে মালিক হয়ে ভোগ দখল করছি।
এ অবস্থায় বিবাদী রাসেল (৪০), স্বাধীন চন্দ্র সাহা (৫৪), মোঃ শফিক (৫০), সন্তুস চন্দ্র সাহা (৫৫) আমাদের জমি দখল করার পায়তারা করে আসতেছে। ওই জমি নিয়ে আমরা পিটিশন মোকদ্দমা নং ৪৭০২/০২৪ দায়ের করি। সেই মামলা চলমান এবং উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকা অবস্থায় গত ১০ এপ্রিল আনুমানিক বিকাল ৪ টার দিকে বিবাদীরা আমাদের জমিতে বালু ভরাট করে এবং দখল করার পায়তারা করেছে।
এসময় সন্ত্রাসীদের বাধা প্রদান করলে বিবাদীরা অকথ্য ভাষায় গালিগালাজ করে ও প্রানণাশসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি হুমকি প্রদান করে।
লক্ষী রানী রায়ের মেয়ে শিপ্রা রানী সাহা বলেন, আমরা ওয়ারিশসূত্রে সম্পত্তি ভোগ দখলে রয়েছি। কিন্তু কয়েকজন সন্ত্রাসী আমাদের জমি দখলের চেষ্টা করে আসছেন। আমরা ন্যায় বিচার চেয়ে সাভার মডেল থানায় একটি জিডি করেছি বলে জানান তিনি ।
এঘটনায় সাভার মডেল থানার উপ পরিদর্শক (এসআই) মোস্তাকিম বিল্লাহ বলেন, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Aminur / Aminur
সরকারি সহায়তা প্রকৃত উপকারভোগীর কাছে পৌঁছাতে হবে- এমপি গোলাম রছুল
সিংড়ায় এক ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার
বাগেরহাট ৪১৮ জন মেধাবি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিয়েছে জেলা পরিষদ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত
চকরাজাপুর বাজার রোড এসবি করণ, এমপিকে ধন্যবাদ জানাল এলাকাবাসী
লালমনিরহাটে জমি সংক্রান্ত বিরোধের চাচা-চাচাতো ভাইদের সাথে সংঘর্ষ, যুবক নিহত, আহত তিন
পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধা, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট
আদমদীঘি কাশিমালা সড়কের বেহাল দশা, ভোগান্তিতে গ্রামবাসি
আনোয়ারায় কবর খননে বাধা ও মারধরের ঘটনায় মূল আসামী গ্রেপ্তার
কুড়িগ্রামে চরাঞ্চলের কিশোরীদের শিক্ষায় ফেরাতে ও বাল্যবিবাহ রোধে কাজ করছে ফ্রেন্ডশিপ
বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার ৫ম সম্মেলন
মহাসড়কে বস্তাভর্তি ৫৪৬ পিস ভারতীয় কিটক্যাট চকলেট উদ্ধার