নোয়াখালীতে অনৈতিক সুবিধা না দেওয়ায় অধ্যক্ষের বিদায় সংবর্ধনায় বাধার অভিযোগ
নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. জাকির হোসেনের অবসর সংবর্ধনাকে ঘিরে সৃষ্টি হয়েছে বিতর্ক। প্রায় দেড় বছর দায়িত্ব পালন শেষে সোমবার (১৩ এপ্রিল) অবসরে যাচ্ছেন তিনি। তবে অভিযোগ উঠেছে, তাকে যথাযথ বিদায় সংবর্ধনা দেওয়া হচ্ছেনা। ঘটনাটি নিয়ে কলেজ ক্যাম্পাসে আলোচনা-সমালোচনা চলছে।
রোববার দুপুরে অধ্যাপক জাকির হোসেন দাবি করেন, অনৈতিক সুবিধা না দেওয়ায় কলেজ শাখা ছাত্রদলের কিছু নেতা তার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।
তিনি বলেন, তারা আমার কাছে বিভিন্ন কাজের হিসাব চেয়েছে। আমি বলেছি, আমি কোনো অন্যায় করিনি। অডিট বিভাগ আছে, তারাই বিষয়টি দেখবে।
তিনি আরও জানান, বিষয়টি তিনি ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের অবহিত করেছেন এবং সুষ্ঠু তদন্তের প্রত্যাশা করছেন।
বিদায় অনুষ্ঠানের বিষয়ে আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, আমি একজন শিক্ষক। অবসরের সময় একটি সংবর্ধনা না পাওয়াটা কষ্টের। এমনকি একটি মতবিনিময় সভাও করতে পারিনি। আমাকে বাধা দেওয়া হয়েছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন নোয়াখালী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি রাশেদুজ্জামান সোহাগ। তিনি বলেন, আমরা কোনো অনৈতিক সুবিধা চাইনি। তিনি ভিন্ন মতাদর্শের মানুষ। আমরা কখনো তার কাছে কোনো দাবি আদায় করতে পারিনি। বিদায়ের সময় এ ধরনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।
এমএসএম / এমএসএম
পটিয়া প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন
ধামইরহাটে বিশ্ব হাতধোয়া দিবস পালিত
বাগেরহাটে কিশোরের মৃতদেহ উদ্ধার, মাথায় আঘাতের চিহ্ন
ধামরাইয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
ভোলায় গৃহবধূকে নির্যাতন ও শাশুড়ির দোকানে অগ্নিসংযোগ, ১০ লাখ টাকা ক্ষতি, থানায় লিখিত অভিযোগ
রাজস্থলীতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান গড়তে প্রশিক্ষণার্থী বাছাই
সীমান্তে পাচার ও পাহাড়ে অপরাধ দমনে সেনা চৌকি হচ্ছে: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী
ধুনটে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পত্নীতলায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
রাণীশংকৈলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা: মাদক ও চুরি প্রতিরোধে কঠোর পদক্ষেপের দাবি
কুমিল্লায় ২৪ কেজি গাঁজাসহ দুইজন আটক, জব্দ প্রাইভেট কার
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সার্বিক নিরাপত্তায় প্রস্তুত এসআরবি-১৩: প্রেস ব্রিফিং