ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

নালিতাবাড়ীতে বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত


নালিতাবাড়ী প্রতিনিধি photo নালিতাবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১৩-৪-২০২৬ দুপুর ১২:৩২

“উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় উদ্বোধন করা হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ,  বিজ্ঞান মেলা ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড-২০২৬। 

সোমবার (১৩ এপ্রিল) সকালে নালিতাবাড়ী উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের এ আয়োজনে মেলার শুভ উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান।

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মশিউর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সারোয়ার হোসাইন, ক্ষুদ্র কৃষক উন্নয়ন অফিসার সোলাইমান হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাইফুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষকগণ।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান। আনুষ্ঠানিক উদ্বোধন শেষে অতিথিবৃন্দ মেলার স্টলসমূহ পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রযুক্তির বিষয়ে অবগত হোন। পরে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, এ ধরনের বিজ্ঞান মেলা শিক্ষার্থী ও নবীন প্রজন্মের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা-২০২৬ মেলায় সরকারি নাজমুল স্মৃতি কলেজ, হাজী নূরুল হক নন্নী পোড়াগাঁও মৈত্রী কলেজ, তারাগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, হিরন্ময়ী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, তারাগঞ্জ ফাজিল মাদ্রাসা, শহীদ আব্দুর রশিদ মহিলা কলেজ, বরুয়াজানী হাসান উচ্চ বিদ্যালয়, আব্দুল হাকিম স্মৃতি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, উত্তর নাকশী উচ্চ বিদ্যালয় ও তারাগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় অংশগ্রহণ করেন।

মেলায় আসা দর্শনার্থী জানান, এই আয়োজনের মাধ্যমে অনেক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিজ্ঞান ভিক্তিক তথ্য প্রযুক্তির বিষয়ে আগ্রহী হয়ে উঠবে। এ থেকে মেলার সার্থকতা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার