দখল আর বিশৃঙ্খলায় বিপর্যস্ত রায়গঞ্জের ভুইয়াগাঁতী পরিবহন ব্যবস্থা
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভুইয়াগাঁতী বাসস্ট্যান্ড এলাকায় সড়ক ও সরকারি জায়গা দখল করে গড়ে উঠেছে অসংখ্য অবৈধ দোকানপাট। বিশেষ করে ওভারব্রিজের নিচে এবং আশপাশের এলাকা দখল হয়ে যাওয়ায় সড়কের স্বাভাবিক চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে তীব্র যানজট।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ওভারব্রিজের নিচে গড়ে ওঠা এসব দোকান থেকে উৎপন্ন ময়লা-আবর্জনা নিয়মিত সড়কেই ফেলা হচ্ছে। এতে পরিবেশ দূষণ বাড়ার পাশাপাশি পথচারীদের চলাচলেও চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছে।
একই এলাকায় মহাসড়ক ও আঞ্চলিক সড়কের বিভিন্ন স্থানে অবৈধভাবে স্ট্যান্ড গড়ে তুলেছে সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত যানবাহন। এসব যানবাহন মহাসড়কের ওপরেই যাত্রী ওঠানামা করায় প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। স্থানীয়দের আশঙ্কা, যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
স্থানীয় বাসিন্দা ও পথচারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এ অবস্থা চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ নেই। এতে সমস্যা দিন দিন আরও প্রকট হয়ে উঠছে। তারা দ্রুত অবৈধ দখল উচ্ছেদ, যানবাহন নিয়ন্ত্রণ এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে পরিবেশ আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জের আহ্বায়ক দীপক কুমার কর বলেন, সড়ক ও সরকারি জায়গা দখল করে দোকান স্থাপন এবং বর্জ্য ব্যবস্থাপনার অভাবে পরিবেশ ও জনস্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। দ্রুত উচ্ছেদ অভিযান ও নিয়মিত তদারকি জরুরি।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মহাসড়কে অবৈধ স্ট্যান্ড ও যানবাহনের বিশৃঙ্খল চলাচলের বিষয়টি তাদের নজরে রয়েছে। শিগগিরই অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার উদ্যোগ নেওয়া হবে।
রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল খালেক পাটোয়ারী বলেন, সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনার বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে সড়কে শৃঙ্খলা ফেরাতে সংশ্লিষ্ট দপ্তরের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হবে।
স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপে ভুইয়াগাঁতী এলাকার সড়ক পরিস্থিতির উন্নতি হবে এবং দীর্ঘদিনের জনভোগান্তির অবসান ঘটবে।
এমএসএম / এমএসএম
মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার
ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত
পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান
লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান
কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান
শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার