ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার মাদক ব্যবসায়ীদের, বিজয়নগরের অবস্থা ভয়াবহ, সিংগারবিলের একাংশে ৬১টি মাদকস্পট


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ১৩-৪-২০২৬ দুপুর ১২:৩৫

তালিকা হচ্ছে ​ব্রাহ্মণবাড়িয়ায় মাদক ব্যবসা প্রতিরোধে মাদক ব্যবসায়ীদের। তালিকা করা হচ্ছে, তালিকা হবে এভাবেই দিনের পর দিন পার। নেই কোন অগ্রগতি, দিব্যি ব্যবসা করে আসছে মাদক ব্যবসায়ীরা। রবিবার (১২ এপ্রিল) দুপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় পুলিশ সুপার শাহ মো. আবদুর রউফ এই তথ্য জানান। আইনশৃঙ্খলা কমিটির সভায় পুলিশ সুপারের বক্তব্যে উঠে এসেছে মাদক বিক্রি নিয়ে ভয়ংকর তথ্য।
​সভায় তিনি জানান, মাদক ব্যবসায়ীদের তালিকা করতে গিয়ে জেলার সীমান্তবর্তী বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের একটি অংশে ৬১টি মাদকস্পট পাওয়া গেছে। যেখানে চাইলে আপনি ইয়াবা পাবেন। বিজয়নগরের ভয়াবহ অবস্থা, কি অবস্থা তা কল্পনাও করতে পারবেন না। তিনি বলেন, এলাকা, গ্রাম এবং পাড়া-মহল্লা ভিত্তিক মাদক ব্যবসায়ীদের তালিকা করা হচ্ছে।
​জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. আবু সাঈদের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এহসান মুরাদের সঞ্চালনায় অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য এম.এ. হান্নান বলেন, আগে নাসিরনগর তুলনামূলকভাবে ভালো ছিল। এখন এদিক দিয়ে মাদক পাচারের রাস্তা বানাইছে। ৩/৪ দিন আগে ফেসবুকে দেখলাম গাঁজার বিরাট বড় এক চালান ধরা পড়েছে। মাদক প্রতিরোধে ইউনিয়নগুলোতে সভা করতে হবে। নাসিরনগরের ধরমন্ডলে মাদকের ব্যবহার বেশি। আমরা সেখানে প্রথম সভা করতে পারি।
​সভায় জেলা জামায়াতে ইসলামীর আমীর মোবারক হোসাইন আকন্দ বলেন, যারা মাদক সম্রাট তাদের গ্রেফতার করার পর জামিন যাতে না পায় সে ব্যবস্থা করতে হবে।
​জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন বলেন, আমরা সবাই জানি কারা মাদক ব্যবসায়ী, চোরাচালানী। কথা হলো বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে। বিগত সরকারের আমলে আমাদের বিরুদ্ধে একশো-দেড়শো মামলা দেয়া হয়েছে। যারা মাদক ব্যবসায়ী-ডিলার তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিতে হবে। জামিন হলে সাথে সাথে নতুন করে মামলা দিতে হবে।
​ব্রাহ্মণবাড়িয়া পাবলিক প্রসিকিউটর ফখর উদ্দিন আহমেদ খান বলেন, প্রশাসন, নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে স্থানীয়ভাবে কারা মাদক ব্যবসায় জড়িত তাদের চিহ্নিত করে প্রতিরোধ করতে হবে।
​সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. আবু সাঈদ বলেন, মাদকের ব্যাপারে আমরা পরিকল্পনা করছি। আমরা কঠোর হবো।
​এদিকে সভায় পেশ করা অপরাধ বিবরণীতে দেখা যায় মার্চ মাসে জেলায় কোন চাঁদাবাজি, ছিনতাইয়ের ঘটনা ঘটেনি। ডাকাতির ঘটনা ঘটেছে ১টি। আর চুরির ঘটনা ঘটেছে ১৫টি। এই মাসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ১৯ জন।

এমএসএম / এমএসএম

ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে নগদ টাকাসহ ৪ জুয়াড়ি গ্রেপ্তার

কুড়িগ্রামে গাইড বই না কেনায় ৬ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন মাদরাসা সুপার

বাকপ্রতিবন্ধী দম্পতির ঘরে একসঙ্গে তিন পুত্রসন্তান, চিকিৎসা ও দুধের খরচ জোগাতে হিমশিম পরিবার

প্রধানমন্ত্রীকে নিয়ে বিরূপ মন্তব্য, চাঁপাইনবাবগঞ্জে তোপের মুখে ইমামের পদত্যাগ

বরিশালে পরকীয়া নিয়ে বিরোধ : ভ্যান চালককে হত্যার পর লাশ ফেলা হয় পানিতে

বিপৎসীমার কাছাকাছি পদ্মার পানি, হাজারো মানুষ পানিবন্দি

কাপ্তাই হ্রদের পানি বাড়ায় আবারও খুলে দেওয়া হলো ১৬ জলকপাট

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব