ঢাকা বৃহষ্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলছিল কিশোরী জান্নাতের মরদেহ


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ১৩-৪-২০২৬ দুপুর ১২:৩৮

নোয়াখালীর সদর উপজেলায় জান্নাত (১১) নামের এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের ধর্মপুর গ্রামের বিল্লাল ডাক্তারের নতুন বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত জান্নাত ওই বাড়ির মো. বেলালের মেয়ে।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জান্নাতের বাবা-মা দুজনই চাকরিজীবী। ঘটনার দিনও তারা কর্মস্থলে ছিলেন। প্রতিদিনের মতো জান্নাত তার ছোট ভাইকে নিয়ে বাড়িতে অবস্থান করছিল। বিকেলের দিকে তার ছোট ভাই খেলতে বাইরে চলে গেলে সে একাই বাড়িতে থাকে। সন্ধ্যায় কর্মস্থল থেকে জান্নাতের মা বাড়িতে ফিরে। তাৎক্ষণিক মেয়েকে খুঁজে না পেয়ে চারপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির আঙিনায় একটি আমগাছের ডালের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মেয়েকে দেখতে পান। এ সময় তিনি চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে পুলিশকে খবর দেয়।

সুধারাম থানার উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হোসেন বলেন, তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তবে প্রাথমিকভাবে আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। 

এমএসএম / এমএসএম

রেলের ডিজির পিএস নাসির উদ্দিনকে ঘিরে অভিযোগ, নথি ও পর্যবেক্ষণে মিলল না সত্যতা

বাগেরহাটে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

রাণীশংকৈলে তীরনই নদীতে প্রাণ হারালো দু'শিশু

পাঁচবিবিতে অটোভ্যান ছিনতাই, কালাই থেকে ৪ জন গ্রেপ্তার

শৃঙ্খলা মানুষের সাফল্যের চাবিকাঠি - অভিভাবক সমাবেশে বললেন মধুখালীর ইউএনও মাসুদুর রহমান

নড়াগাতীতে গভীর রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশের দায়ে যুবক আটক

মসজিদের ইমামের ঘরে বোমা বিস্ফোরণ, উড়ে গেল টিন

বাঘিয়ার বিলে ২ লাখ ২০ হাজার টাকার চায়না দুয়ারী জাল জব্দ’

টাঙ্গাইলে বনের জমি যেভাবে দখল হয়! গজারি বনের আড়াই হাজার গাছ কেটে কলা বাগান

উলিপুরে সার মজুদ রাখায় ব্যবসায়ীর জরিমানা সার জব্দ

লালমনিরহাটে শিশু ধর্ষণ মামলায় সুজনের যাবজ্জীবন কারাদণ্ড

নজরুলের সাম্য-সম্প্রীতির চেতনা নতুন প্রজন্মে ছড়িয়ে দেওয়ার আহ্বান

নোয়াখালী টাউন হল আধুনিকায়নে মতবিনিময় সভা