ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

শ্রীমঙ্গলে সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন


রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল) photo রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল)
প্রকাশিত: ১৩-৪-২০২৬ দুপুর ৩:৫৮

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাংবাদিক এহসানুল হক (এহসান বিন মুজাহির)-এর বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা ও হয়রানিমূলক’ মামলা প্রত্যাহার এবং বাদী আলতাফুর রহমান নাজমুল হাসানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শ্রীমঙ্গল প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় সাংবাদিক সমাজসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা সংহতি প্রকাশ করেন।

সোমবার (১৩ এপ্রিল) সকালে শহরের কলেজ রোডস্থ শ্রীমঙ্গল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হাই ডন।
সমাবেশে বক্তব্য দেন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও যুগান্তর প্রতিনিধি সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, সিনিয়র সাংবাদিক ইসমাইল মাহমুদ, কাওছার ইকবাল, সৈয়দ আমিরুজ্জামান, সহ-সম্পাদক (সাহিত্য ও প্রকাশনা) বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন, কার্যকরী সদস্য আবুজার বাবলা, মামুন আহমেদ, দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি এম এ রকিব, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি সৈয়দ ছায়েদ আহমদ, দৈনিক দিনকাল প্রতিনিধি রুবেল আহমেদ এবং দৈনিক ভোরের ডাক প্রতিনিধি আমজাদ হোসেন বাচ্চু।
এছাড়া বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সংহতি জানিয়ে বক্তব্য দেন মানবাধিকার ঐক্য পরিষদ শ্রীমঙ্গল শাখার সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সবুজ, নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গলের সভাপতি আমজাদ হোসেন রনি, ইসলামী ছাত্র ঐক্য পরিষদ শ্রীমঙ্গল আহ্বায়ক মাহমুদুল হাসান নাঈম, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন শ্রীমঙ্গল উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান চৌধুরী এবং অ্যাকটিভ সিটিজেনস গ্রুপ (এসিজি-স্বাস্থ্য) টিআইবি-এর যুগ্ম আহ্বায়ক মসুদ হোসেন।
বক্তারা অভিযোগ করেন, শ্রীমঙ্গল পৌর বিএনপির ২ নম্বর ওয়ার্ড আহ্বায়ক কমিটির সদস্য আলতাফুর রহমান নাজমুল হাসান দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের প্রতারণা, জালিয়াতি ও অনিয়মের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে মামলা দিয়ে হয়রানি, ভয়ভীতি প্রদর্শন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হয় বলে দাবি করেন তারা।
বক্তারা আরও বলেন, গত বছরের ২৪ অক্টোবর আলতাফুর রহমানের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেন সাংবাদিক এহসান বিন মুজাহির। এর প্রায় ছয় মাস পর উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে আদালতে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।
সমাবেশ থেকে বক্তারা বলেন, এ ধরনের মামলা দিয়ে সাংবাদিকদের কণ্ঠরোধ করা যাবে না। অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকদের অবস্থান সংবিধান স্বীকৃত অধিকার। অবিলম্বে এহসান বিন মুজাহিরের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং আলতাফুর রহমানের বিরুদ্ধে সাংগঠনিক ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
অন্যথায় বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।
মানববন্ধনে উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন। এতে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার কর্মীরাও উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক

ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান

আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও

ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি

উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল

১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন

মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা

ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার

বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ

গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ময়মনসিংহে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন