ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

অর্ধশত গাড়ি নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচনী মহড়া দেওয়ায় পদ হারালেন ছাত্রদল নেতা


গুরুদাসপুর প্রতিনিধি photo গুরুদাসপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩-৪-২০২৬ দুপুর ৩:৫৯

দেশ জুড়ে জ্বালানী সংকটের মধ্যেই নাটোরের গুরুদাসপুরে উপজেলা চেয়ারম্যান পদে অর্ধশত হাইয়েচ গাড়ি বহর নিয়ে শোডাউন দেওয়ায় গুরুদাসপুর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদ রানা প্রামানিককে পদ থেকে অব্যহতি দেওয়া হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গির আলম স্বাক্ষরিত পত্রে তাকে অব্যহতি দেওয়া হয়।

উল্লেখ্য- গত রোববার (১২ এপ্রিল) উপজেলার গুরুদাসপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মাসুদ রানার নেতৃত্বে গাড়ি বহরের শোডাউনটি শুরু হয়। ৫০টি হাইয়েচ ও প্রাইভেটকারে অংশ নেয় প্রায়  ৪০০ নেতাকর্মী।  গাড়ি বহরটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পৌর শহরের চাঁচকৈড় বাজারে গিয়ে শেষ হয়। এমন ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সরকারের জ্বালানি সাশ্রয় নীতির বিপরীতে এমন এমন কর্মকান্ডে চারিদিকে ব্যাপক সমালোচনার ঝড় শুরু হয়।

নাম প্রকাশ না করার সত্ত্বে স্থানীয় মাইক্রোবাস সমিতির একজন সদস্য জানান, গাড়ি বহরে যে ৫০টি গাড়ি যুক্ত হয়েছিল এর প্রতিটি মাইক্রোবাসের ভাড়া কমপক্ষে ৫ হাজার টাকা। সব মিলিয়ে শোডাউনের জন্য অন্তত ২ লাখ ৫০ হাজার টাকায় গাড়ি ভাড়া করা হয়। এর সঙ্গে রয়েছে ৪০০ সমর্থকের আপ্যায়নের খরচও। ছাত্রদল নেতা হয়ে ব্যয়বহুল শোডাউন দেওয়ায় অর্থের উৎস নিয়ে প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানা মোবাইল ফোনে ৫০টি যানবাহন অংশ নেওয়ার কথা নিশ্চিত করলেও ব্যয়ের উৎস নিয়ে কথা বলতে রাজি হননি। তবে ফেসবুক লাইভে এসে তিনি বলেন, শোডাউনের গাড়িগুলো জ্বালানি তেলে চালিত নয়। বেশিরভাগই এলপিজি ও সিএনজি চালিত গাড়ি। দলীয় পদ থেকে অব্যহতি নিয়েও কোনো মন্তব্য করেননি।

স্থানীয় সূত্র জানিয়েছে, মাসুদ রানা দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। নিজের জনপ্রিয়তা,সাংগঠনিক শক্তি দলীয় নেতাদের জানান দিতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন এভাবে। চলমান জ্বালানি সংকট নিরসনে জ্বালানি সাশ্রয়ে সরকার বিভিন্ন সাশ্রয়ী নীতি মেনে চলছে। অথচ, এমন সংকটময় সময়ে ছাত্রদল নেতার এমন কর্মকান্ড সমালোচনার জন্ম দিয়েছে।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) নাটোর জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ বলেন, সংকটকালে সরকারি দল বা যারা দায়িত্বশীল জায়গায় আছে সংকট উত্তরণে তাদের এগিয়ে আসা উচিত। সেখানে ছাত্রদল নেতা যেটা করেছে সেটা একদমই কান্ডজ্ঞানহীন একটি কাজ করেছে। সেটি আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ সম্প্রচার করা হয়েছে, যা অন্যদেরও একই ধরনের কাজে উৎসাহিত করতে পারে।

নাটোর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন বলেন, ছাত্রদল নেতা মাসুদ রানা গাড়ি বহরের বিষয়টি কেন্দ্রীয় ছাত্রদলের নজরে এসেছে। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনিদিষ্ট কারণে সোমবার ওই নেতাকে দল থেকে অব্যহতি দেওয়া হয়েছে।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির