ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

শেকৃবিতে টিচার্স কোয়ার্টারে তালা ভেঙে ডাকাতি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন


ফাহিম, শেকৃবি photo ফাহিম, শেকৃবি
প্রকাশিত: ১৫-৪-২০২৬ দুপুর ১:১৪

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এর টিচার্স কোয়ার্টারে তালা ভেঙে বাসায় প্রবেশ করে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (১১এপ্রিল) সকাল ৮টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ড. মোঃ মাসুদ রানা, বিশ্ববিদ্যালয়ের ফিসারিজ অনুষদের সহকারী অধ্যাপক।

জানা যায়, টিচার্স কোয়ার্টারের ‘করবী’ ভবনের ৩য় তলার পূর্ব পাশের একটি ফ্ল্যাটে এক দুর্বৃত্ত তালা ভেঙে প্রবেশ করে।ঘটনায় বাসা থেকে দুটি মোবাইল ফোন (আনুমানিক মূল্য প্রায় ৭০ হাজার টাকা) এবং নগদ ৬ হাজার টাকা লুট করা হয়।

ঘটনার সিসিটিভি ফুটেজে একজন সন্দেহভাজন ব্যক্তিকে স্পষ্টভাবে দেখা গেলেও, তিন দিন পার হয়ে যাওয়ার পরও কোনো দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ না করায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী।

এ বিষয়ে তিনি শেরেবাংলা নগর থানা-এ একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন যার জিডি নং৮২৭।

এছাড়া, ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগও দিয়েছেন তিনি।

এবিষয়ে নিরাপত্তা শাখার প্রধান মোঃ জাবের আলী জানান, ঘটনাটি ইতোমধ্যে থানায় সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে নথিভুক্ত করা হয়েছে এবং স্পষ্ট ছবি সংযুক্ত করে অভিযোগ দাখিল করা হয়েছে। তিনি আরও বলেন, ওসি দ্রুততম সময়ের মধ্যে অভিযুক্তকে শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে আশ্বস্ত করেছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোঃ আরফান আলী বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে এবং নিরাপত্তা শাখাকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে সংশ্লিষ্ট ব্যক্তির ছবি বিশ্ববিদ্যালয়ের গেইটে টানানো হয়। মামলার বিষয়ে তিনি জানান, নিরাপত্তা শাখার সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য

জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য

দুর্গাপূজা নির্বিঘ্ন করতে রায়গঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা