ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হল খুলছে ১৮ অক্টোবর


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৬-১০-২০২১ দুপুর ১:৫৯

করোনার বন্ধ কাটিয়ে অবশেষে খুলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবাসিক হলগুলো। আগামী ১৮ অক্টোবর খুলে দেওয়া হবে বিশ্ববিদ্যালয়ের সবক’টি হল। শুধু আবাসিক শিক্ষার্থীরাই হলে উঠতে পারবেন। এক্ষেত্রে তাদের অন্ততঃ এক ডোজ টিকা নেওয়া থাকতে হবে।
অনলাইন প্ল্যাটফর্ম জুমে উপাচার্য, উপ-উপাচার্য, রেজিস্ট্রার ও প্রভোস্টদের সভায় এ সিদ্ধান্ত হয়।
চবি প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া সকালের সময়কে বলেন, সোমবার রাতে বিশ্ববিদ্যালয় উপাচার্য, উপ-উপাচার্য, রেজিস্ট্রার ও প্রভোস্টদের সভায় আগামী ১৮ অক্টোবর থেকে হল খোলার বিষয়ে সিদ্ধান্ত হয়। এক্ষেত্রে হলের বৈধ শিক্ষার্থী- যারা কমপক্ষে এক ডোজ টিকা গ্রহণ করেছেন, তাদের হলে উঠতে দেওয়া হবে।
এর আগে সীমিত পরিসরে ১৬ অক্টোবর থেকে শাটল ট্রেন চালুর সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া আগামী ১৭ থেকে ২০ অক্টোবরের মধ্যে বিশ্ববিদ্যালয় খোলার নীতিগত সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
করোনাভাইরাস সংক্রমণের কারণে ২০১৯ সালের মার্চ মাসের শেষের দিকে বন্ধ হয়ে যায় বিশ্ববিদ্যালয়সহ এর সবক’টি আবাসিক হল। 

এমএসএম / এমএসএম

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন