ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

জিনাত সোহানার ‘শেখ হাসিনা দিন বদলের নেত্রী’র মোড়ক উন্মোচন


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৬-১০-২০২১ দুপুর ২:১

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন বলেছেন, যিনি চরম প্রতিকূল পরিবেশেও শান্ত থাকতে পারেন, স্বপ্ন দেখতে পারেন, তা দেখাতেও পারেন- তিনি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। ঠিক যেন বঙ্গবন্ধুর মতোই। তিনি নিরন্তর সমৃদ্ধ সোনার বাংলা গড়ার স্বপ্নে বিভোর। ২১০০ সালের ব-দ্বীপ পরিকল্পনা করেন তিনি। ২০৪১ সালে উন্নত বাংলাদেশের ছবি আঁকেন। অথচ আমরা জানি এ পথচলা কতটা চ্যালেঞ্জিং হতে পারে।
সম্প্রতি ‘শেখ হাসিনা দিন বদলের নেত্রী’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে সুচিন্তা ফাউন্ডেশন’র চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট জিনাত সোহানা চৌধুরী সম্পাদিত বইটির মোড়ক উন্মোচন করা হয়।
মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইউনুচ চৌধুরীর সভাপতিত্বে ও মিলি চৌধুরীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন বাবুল, নিরাপত্তা বিশ্লেষক মেজর (অব.) এমদাদুল  ইসলাম ও চট্টগ্রাম আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এএইচএম জিয়া উদ্দীন।বক্তব্য রাখেন রাশিয়ার অনারারি কনসাল ও নগর পরিকল্পনাবিদ আশিক ইমরান, এশিয়ান টেলিভিশন চট্টগ্রামের হেড অব নিউজ ওয়াহিদ জামান, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শুকলাল দাশ ও মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নূরুল আজিম রনি।
প্রধান অতিথি আরো বলেন, ‘শেখ হাসিনা দিন বদলের নেত্রী’ বইটি তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণাদায়ক কাজ। জিনাত সোহানার মতো সাহসী, মুক্তিযুদ্ধের সপক্ষের তারুণ্যই পারে দিনবদলের কাফেলায় নেতৃত্ব দিতে। ইতোমধ্যে তাঁর জঙ্গিবাদবিরোধী কর্মকাণ্ড, মাদরাসায় জাতীয় সঙ্গীত ও জয় বাংলা স্লোগান নিয়ে কাজ নিঃসন্দেহে একটা দুরূহ ও প্রশংসনীয়।

এমএসএম / এমএসএম

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন