ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

জাগৃক মিরপুর অফিসের রিদুয়ার- মুনছুর সিন্ডিকেট বেপরোয়া

আট বছরেও শেষ হয়নি (গৃহসুচনা )প্রকল্পের কাজ, দুর্নীতির মাধ্যমে বিল দেয়ার অভিযোগ


মনিরুজ্জামান মনি photo মনিরুজ্জামান মনি
প্রকাশিত: ১৯-৪-২০২৬ দুপুর ১০:৪৪

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের মিরপুর গৃহসংস্থান বিভাগ-২ এর আওতাধীন মিরপুর" ১৬ নং সেকশনের (গৃহসুচনা) আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্পের ভবন নং-১৩ (সংশোধিত ভবন নং ৭) এবং ভবন নং-৮ (সংশোধিত ভবন নং-১৪) কল্যানপুর হাউজিং এষ্টেট প্রকল্পের,কাজ না করে দুর্নীতির মাধ্যমে প্রায় ১৩ কোটি টাকার বিল উত্তোলন করা হয়েছে মর্মে অভিযোগ পাওয়া গেছে।
কাগজপত্র পর্যালোচনা করে জানা যায়, টেন্ডার আইডি নাম্বার-NHA/HRS-02/14(2017-2018,তাং-২৬.০৬.২০১৯ প্রকল্পের মোট টাকার পরিমাণ -১১৩,০৪,৯১,৯৪৯,৬৫ (একশত তের কোটি চার লক্ষ একানববই হাজার নয় শত উনপঞ্চাশ টাকা, পঁয়ষট্টি পয়সা মাত্র) টাকা । ঠিকাদারী প্রতিষ্ঠান বিশ্বাস ট্রেডিং অ্যান্ড কনস্ট্রাকশন । প্রকল্পের চুক্তির মেয়াদ অনেক আগে শেষ হলেও এখনো হয়নি দৃশ্যমান কোন কাজ ।
গত ০৫.০৫.২০২৪ ইং তারিখে স্মারক নং-২৫.৩৮.২৬৪৮.৭০১.৪৯.০০৭.২৩.
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ মিরপুর গৃহসংস্থান বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী ও গৃহসূচনা প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক কাওসার মোর্শেদ স্বাক্ষরিত চিঠিতে, কেন প্রকল্পের কাজের চুক্তি বাতিল করা হবেনা, মর্মে ঠিকাদারি প্রতিষ্ঠান বিশ্বাস ট্রেডিং এন্ড কনস্ট্রাকশন কে চিঠি প্রেরণ করা হয় এবং 
আগামী ০৭ (সাত) দিন অর্থাৎ ১২/০৫/২০২৪ খ্রিঃ তারিখের মধ্যে অবহিত করার জন্য বলা হলো। অন্যথায় চুক্তি বাতিল ও অন্যান্য ব্যবস্থা গ্রহণ করা হলে এর দায়ভার তার প্রতিষ্ঠানকে বহন করতে হবে ।
সরেজমিনে গিয়ে দেখা যায় ভিন্ন চিত্র, যেকোনো  প্রকল্পের প্রোফাইল সংযুক্ত একটি সাইনবোর্ড থাকে । কিন্তু এই প্রকল্পে কোন সাইনবোর্ড নাই, ভুতুড়ে পরিবেশ । ইমারত নির্মাণ বিধিমালা -১৪(১) অনুযায়ী যে-কোন ইমারতের তলাসমূহকে ভূ-গর্ভস্থ তলা (বেজমেন্ট ফ্লোর), অর্থ ভূ-গর্ভস্থ তলা (হাফ বেজমেন্ট ফ্লোর), নীচ তলা বা প্রথম তলা (গ্রাউন্ড ফ্লোর), দ্বিতীয় তলা (ফাস্ট ফ্লোর), তৃতীয় তলা (সেকেন্ড ফ্লোর) হিসাবে অভিহিত করা হইবে। সেই হিসাবে কাজ শেষ হয়েছে চতুর্থ তলা পর্যন্ত । ঠিকাদারি প্রতিষ্ঠান বারবার কাজ করতে ব্যর্থ হলেও তাদের বিরুদ্ধে কোন আইনগত ব্যবস্থা গ্রহণ না করে মিরপুর গৃহ সংস্থান উপবিভাগ -২ এর  উপ-বিভাগীয় প্রকৌশলী রিদুয়ার হোসেন ও উপ-সহকারী প্রকৌশলী-১ মোঃ মনসুর আলী স্বাক্ষরিত গত ৩-০৬-২০২৫ ইং তারিখে ৮ম বিল  পাস করা হয়েছে ।
যার পরিমাণ ১২,৬১,৩৮,০২৭.৮৮ ( বার কোটি একষট্রি লক্ষ আটত্রিশ হাজার সাতাশ  টাকা আটাশি পয়সা) । যেখানে বিল পরিশোধ করা হয়েছে পঞ্চম তলা পর্যন্ত । বিলে এটাও দেখানো হয়েছে, সপ্তম বিলে দশ কোটি টাকার ও বেশী বিল দেওয়া ছিল ,যেটা অষ্টম বিল থেকে সমন্বয় করা হয়েছে ।
এ বিষয়ে জানতে বিশ্বাস ট্রেডিং এন্ড কনস্ট্রাকশনের কোম্পানির মনোনীত, প্রকল্পের প্রকৌশলী হাবিবুর রহমান শিহাব বলেন এক বছরের অধিক সময় ধরে কাজ বন্ধ আছে ।বিল সংশ্লিষ্ট কোন কিছু তিনি জানেন না ।
এ বিষয়ে বিস্তারিত জানতে একাধিকবার উপ-বিভাগীয় প্রকৌশলী রিদুয়ার হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি ।
উপ-সহকারী প্রকৌশলী-১ মোঃ মুনছুর আলীর সঙ্গে বারবার যোগাযোগ করা হলেও তিনি কোন উত্তর দিতে পারেননি, বারবার তিনি তার ঊর্ধ্বতন কর্মকর্তা রিদুয়ার হোসেনের রেফারেন্স দিয়ে এড়িয়ে গেছেন ।
উল্লেখ্য যে, উপ-সহকারী প্রকৌশলী মুনসুর আলীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ থাকলেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
এ বিষয়ে বিস্তারিত জানতে, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ মিরপুর গৃহসংস্থান বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী ও গৃহসূচনা প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক কাওসার মোর্শেদ এর ফোনে না পাওয়ায় তার বক্তব্য দেওয়া সম্ভব হয়নি । এ প্রকল্প সহ আরো অন্যান্য প্রকল্পের, যে সকল দুর্নীতি করা হয়েছে, সিন্ডিকেটে কারা কারা জড়িত , দেখতে চোখ রাখুন পরবর্তী নিউজে ।

Aminur / Aminur

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল

মোংলায় ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসির ১,৫০০ সদস্য মাঠে

প্রাণিসম্পদকে পূর্ণাঙ্গ সেক্টর করার দাবি ভ্যাব-এর মহাসচিব ডা. কবির উদ্দিন আহমেদের

বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশনের কেন্দ্রীয় (আংশিক) কমিটি ঘোষণা

বাংলা ভাষায় সুফি তাফসিরের একাডেমিক পরিসর বিস্তারের আহ্বান

জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক

ভেটেরিনারি ডক্টরস' এসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব)-এর শোকবার্তা

কাস্টমসের বাধ্যতামুলক অবসরপ্রাপ্তদের চাকরিতে পুনর্বহালের দাবি

ফেব্রিকের চালান, ভেতরে ১,৬৫৫ দামি মোবাইল জব্দ

বদলি-স্থগিতের পর ফের ঢাকায় ফেরার চেষ্টা