ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

সাতকানিয়া- প্রশাসনের অনুমতিবিহীন বৈশাখী মেলা, সাবেক কাউন্সিলরের নবাবগিরি


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ১৯-৪-২০২৬ দুপুর ১২:৫৫
চট্টগ্রামের সাতকানিয়ায় বাংলা নববর্ষ উপলক্ষে ঘোষিত বৈশাখী মেলা ও কুস্তি প্রতিযোগিতা ঘিরে দেখা দিয়েছে ব্যাপক বিতর্ক। প্রশাসনের আনুষ্ঠানিক অনুমতি ছাড়া মেলার আয়োজন করা হচ্ছে এমন অভিযোগে স্থানীয় জনগণের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, আগামী ২০ এপ্রিল নির্ধারিত এ মেলার জন্য উপজেলা প্রশাসনের কোনো অনুমতি নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন মহল ও অভিভাবকরা। এ বিষয়ে মেলার আয়োজক ও সাবেক পৌর কাউন্সিলর মোহাম্মদ নওয়াব মিয়ার কাছে অনুমতির বিষয়ে জানতে চাইলে তিনি দাবি করেন, আমরা উপজেলা প্রশাসন, জেলা প্রশাসক (ডিসি) এবং থানাকে অবহিত করেছি।নতবে তিনি কোনো লিখিত অনুমতিপত্র বা তার প্রমাণ দেখাতে পারেননি।
 
অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্পষ্টভাবে জানান, “আমার কাছে কেউ লিখিত বা মৌখিক কোনো অনুমতি নেয়নি। তাছাড়া জেলা প্রশাসক মহোদয় অনুমতি দিলে তার একটি অনুলিপি আমার দপ্তরে আসার কথা, সেটিও আসেনি।
 
এদিকে বিষয়টির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে,
আগামী ২১ এপ্রিল সারা দেশে একযোগে শুরু হতে যাচ্ছে এসএসসি পরীক্ষা।
 
পরীক্ষার মাত্র কয়েকদিন আগে এমন বড় আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন অভিভাবকরা। বিশেষ করে মেলার আগের দিন ও মেলার সময় উচ্চ শব্দ, ভিড় ও উৎসবমুখর পরিবেশ পরীক্ষার্থীদের মনোযোগে বিঘ্ন ঘটাতে পারে। স্থানীয় অভিভাবকরা বলেন,
পরীক্ষার ঠিক আগে এ ধরনের আয়োজন অত্যন্ত দুঃখজনক।এতে আমাদের সন্তানদের পড়াশোনায় মারাত্মক ক্ষতি হতে পারে।” তারা পরীক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় মেলাটি বাতিলের দাবি জানিয়েছেন।
 
সচেতন মহল মনে করছে,প্রশাসনের অনুমতি ব্যতীত এমন বড় আয়োজন আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্যও ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই বিষয়টি দ্রুত প্রশাসনের নজরে এনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

এমএসএম / এমএসএম

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত