ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

মৌলভীবাজারে ‘ইনসানিয়া স্পেশালাইজড হাসপাতাল’ উদ্বোধন,আধুনিক চিকিৎসাসেবার নতুন দিগন্ত


রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল) photo রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল)
প্রকাশিত: ১৯-৪-২০২৬ দুপুর ১:১১
মৌলভীবাজারে স্বাস্থ্যখাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে যাত্রা শুরু করেছে ‘ইনসানিয়া স্পেশালাইজড হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম. নাসের রহমান। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জৈনপুরী দরবার শরীফের পীর সাহেব ড. মুহাম্মদ এনামুল্লাহ আব্বাসী।
 
শনিবার (১৮ এপ্রিল) শহরের অভিজাত বেঙ্গল কনভেনশন হলে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা হয়।
 
হাসপাতালের উপদেষ্টা আব্দুর রহিম আনছারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, চিকিৎসক ও সাংবাদিকরা।
আলোচনা সভা শেষে অতিথিরা হাসপাতালের নিজস্ব ভবনে গিয়ে ফিতা কেটে এবং বিশেষ মোনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, অত্যাধুনিক চিকিৎসা প্রযুক্তি, উন্নত ডায়াগনস্টিক সুবিধা এবং দক্ষ জনবলের সমন্বয়ে গড়ে ওঠা এই হাসপাতালটি মৌলভীবাজারবাসীর জন্য একটি যুগান্তকারী উদ্যোগ। এর ফলে জেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষও এখন সহজে বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা গ্রহণ করতে পারবেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আধুনিক যন্ত্রপাতি ও অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে রোগীদের সর্বোচ্চ মানের চিকিৎসাসেবা প্রদান করা হবে। সাশ্রয়ী খরচে উন্নত চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্য নিয়েই প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালিত হবে।
নতুন এই হাসপাতালের কার্যক্রম শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে আশাবাদ সৃষ্টি হয়েছে—এখন থেকে উন্নত চিকিৎসার জন্য দূরবর্তী শহরে ছুটে যেতে হবে না; বরং নিজ জেলাতেই পাওয়া যাবে প্রয়োজনীয় সেবা।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামে কোচ-অটোরিকশা সংঘর্ষে শিশুর মৃত‌্যু, গুরুত্বর আহত-৩

খালিয়াজুরীতে গরুর শেডে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেত্রকোণার সীমান্তে বিজিবি’র চোরাচালান বিরোধী অভিযানে ভারতীয় মদ ও কম্বল জব্দ

গলাচিপায় যমকালো আয়োজনে গনঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে

রৌমারীর ব্রহ্মপুত্র নদের গর্ভে কাঁচা ধান ও বসতবাড়ি-দিশেহারা ২০টি ক্ষতিগ্রস্ত পরিবার

মির্জাগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নাচোলে কৃষকের স্বপ্ন ধূলিসাৎ রাতের আঁধারে সাড়ে ৩ লক্ষ টাকার আমের গাছ ও পেঁপে কেটে ফেলেছে দুর্বৃত্তরা

নাচোলে কৃষকের স্বপ্ন ধূলিসাৎ রাতের আঁধারে সাড়ে ৩ লক্ষ টাকার আমের গাছ ও পেঁপে কেটে ফেলেছে দুর্বৃত্তরা

রাষ্ট্রীয় মর্যাদায় নিজ গ্রামে বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শফিকুর রহমানের দাফন

মান্দায় উন্মুক্ত লটারির মাধ্যমে আরআরএমইপি প্রকল্পের নারী শ্রমিক নিয়োগ কার্যক্রম শুরু

খালিয়াজুরীতে ধনু নদে অবৈধ মাছের ঘের, ব্যাহত নৌ চলাচল ও জেলেদের জীবিকা

ধনবাড়ীতে দারুল উলূম মাদ্রাসার প্রথম হাফেজ গোলাম রাব্বানীর সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও গ্রাহক হেনেস্তার অভিযোগ