নড়াগাতীতে অষ্ট্রীয়া প্রবাসীর মাছের ঘেরে চুরি! থানায় অভিযোগ দায়ের
নড়াইলের নড়াগাতী থানার দক্ষিণ যোগানীয়া গ্রসমে অষ্ট্রিয়া প্রবাসী শেখ শামসুর রহমানের মাছের ঘেরে দুর্ধর্ষ চুরি হয়েছে। গত ১১ এপ্রিল দিন গত রাতে এ চুরি সংঘটিত হয়। এ ঘটনায় ১৮ এপ্রিল (শনিবার) ওই ঘেরের দায়িত্বে থাকা রুবেল শেখ নড়াগাতী থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। প্রবাসী শামসুর রহমান ওই গ্রামের মৃত রাজ্জাক শেখের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, ওই প্রবাসীর বাড়ির পাশে তার ব্যক্তিগত ৪ বিঘা জমি নিয়ে একটি মাছের ঘের রয়েছে। গত ১১ এপ্রিল দুপুরে দায়িত্বে থাকা রুবেল শেখ উক্ত ঘেরে মাছের খাবার দিয়ে চলে আসে এবং পরদিন মাছের ঘেরে গিয়ে বক্সারে ০১টি কাতল মাছ পড়ে থাকতে দেখে। এছাড়া ঘেরের পানি ঘোলা ও পাড়ে পায়ের ছাপ দেখে বুঝতে পারেন অজ্ঞাত চোরেরা বিপুল পরিমান মাছ চুরি করে নিয়ে গেছে। যার বাজার মূল্য প্রায় ১ লক্ষ ১২ হাজার টাকা। তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছন ভুক্তভোগীরা।
এদিকে অষ্ট্রীয়া প্রবাসী শামসুর রহমান মুঠোফোনে দুঃখ প্রকাশ করে বলেন, আমরা প্রবাসীরা মাথার ঘাম পায়ে ফেলে দেশের জন্য রেমিট্যান্স পাঠাই। দেশেই যদি আমাদের সম্পদ সুরক্ষিত না থাকে, তাহলে এর থেকে দুঃখজনক আর কী হতে পারে? এ বিষয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
এ বিষয়ে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
দুমকিতে যুবদলের নতুন কমিটি নিয়ে সংঘর্ষ ,আহত ৩
হেরোইনসহ গ্রেপ্তার জুলাইয়ের ‘প্রথম শহীদের মা’
রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত
বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন
প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার
কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস
নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন
সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত
ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান
পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি
বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার