ঢাকা সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

শরণখোলায় লোকালয়ে আসা চিত্রা হরিণ উদ্ধার: সুন্দরবনে অবমুক্ত


শরণখোলা (বাগেরহাট) photo শরণখোলা (বাগেরহাট)
প্রকাশিত: ১৯-৪-২০২৬ দুপুর ২:৩৪

বাগেরহাটের শরণখোলায় লোকালয়ে ঢুকে পড়া একটি চিত্রা হরিণ উদ্ধার করেছে বন বিভাগ। বন সংলগ্ন খুড়িয়াখালী গ্রাম থেকে উদ্ধার হওয়া হরিণটিকে প্রাথমিক পর্যবেক্ষণ শেষে রোববার (১৯ এপ্রিল) সকালে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

​বন বিভাগ সূত্রে জানা গেছে, শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার খুড়িয়াখালী গ্রামের জামাল মিরার বাড়ির কাছে একটি হরিণ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। প্রায় ২৫ কেজি ওজনের স্ত্রী চিত্রা হরিণটি পথ হারিয়ে লোকালয়ে চলে এসেছিল বলে ধারণা করা হচ্ছে। এলাকাবাসী তাৎক্ষণিকভাবে বন বিভাগকে খবর দিলে বনরক্ষী, বন্যপ্রাণী সুরক্ষায় নিয়োজিত সংগঠন 'ওয়াইল্ড টিম', ভিটিআরটি (VTRT) সদস্য এবং স্থানীয় জনগণ মিলে একটি যৌথ উদ্ধার অভিযান পরিচালনা করেন। সবার প্রচেষ্টায় হরিণটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়। উদ্ধার অভিযানে অংশ নেওয়া ওয়াইল্ড টিমের ফ্যাসিলিটেটর আলম হাওলাদার জানান, স্থানীয়দের দ্রুত তৎপরতা ও সহযোগিতার কারণে হরিণটিকে কোনো ধরনের আঘাত ছাড়াই উদ্ধার করা গেছে। তিনি বলেন,

​"উদ্ধারের সময় হরিণটির শারীরিক অবস্থা সম্পূর্ণ স্বাভাবিক ছিল। এর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। সুন্দরবন সংলগ্ন এলাকা হওয়ায় প্রায়ই খাবারের সন্ধানে কিংবা জোয়ারের পানির কারণে বন্যপ্রাণী লোকালয়ে চলে আসে।"​তিনি আরও অনুরোধ জানান, ভবিষ্যতে এ ধরনের বন্যপ্রাণী লোকালয়ে চলে এলে সেটিকে কোনোভাবে বিরক্ত না করে দ্রুত বন বিভাগকে অবহিত করার জন্য।

​পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক মো: শরিফুল ইসলাম হরিণ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হরিণটিকে উদ্ধারের পর রাতভর নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে আজ সকালে নিরাপদ পরিবেশে সেটিকে আবারও সুন্দরবনের গহীন অরণ্যে অবমুক্ত করা হয়েছে।

​বন্যপ্রাণী রক্ষায় স্থানীয় জনগণের এমন সচেতনতামূলক কর্মকাণ্ডের প্রশংসা করেছেন বন কর্মকর্তারা।

এমএসএম / এমএসএম

নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন

নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান 

ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ

আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান

বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার

হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন

আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন

শালিখায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত