ঢাকা বৃহষ্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

নোয়াখালীতে পুকুর খনন করে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের প্রাচীর ঝুঁকির মুখে, প্রতিবাদ করায় মারধর ও শারীরিক হেনস্তার অভিযোগ


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ১৯-৪-২০২৬ দুপুর ৪:১৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যকে মারধর ও শারীরিক হেনস্তার অভিযোগ উঠেছে স্থানীয় প্রতিবেশী নাসির ও তার ছেলেদের বিরুদ্ধে|

ঘটনাটি ঘটে কোম্পানীগঞ্জ থানার পশ্চিম মোহাম্মদনগর এলাকায়| ভুক্তভোগী মোঃ মাইন উদ্দিন জানান, জমির মালিক নাছির উদ্দিন তার সীমানা প্রাচীর ঘেঁষে পুকুর খনন শুরু করেন| এতে তার প্রাচীর ঝুঁকির মুখে পড়ে এবং পরবর্তীতে বন্যার কারণে সীমানা প্রাচীরের একটি অংশ ভেঙে যায় এবং তার বসবাসকৃত বসদ ভবনটি হুমকির মুখে পড়ে বলে জানান|

এ ঘটনায় থানায় একটি জিডি দায়ের করলে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা তার ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে| অভিযোগ অনুযায়ী, ঘটনার দিন সন্ধ্যায় অভিযুক্তরা তাকে ডেকে নিয়ে বাড়ির প্রধান ফটকে এলোপাতাড়ি মারধর করে এবং হত্যার উদ্দেশ্যে গলায় চেপে ধরে| এতে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়| পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন|

এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে| পুলিশ জানিয়েছে, অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে|

এমএসএম / এমএসএম

রেলের ডিজির পিএস নাসির উদ্দিনকে ঘিরে অভিযোগ, নথি ও পর্যবেক্ষণে মিলল না সত্যতা

বাগেরহাটে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

রাণীশংকৈলে তীরনই নদীতে প্রাণ হারালো দু'শিশু

পাঁচবিবিতে অটোভ্যান ছিনতাই, কালাই থেকে ৪ জন গ্রেপ্তার

শৃঙ্খলা মানুষের সাফল্যের চাবিকাঠি - অভিভাবক সমাবেশে বললেন মধুখালীর ইউএনও মাসুদুর রহমান

নড়াগাতীতে গভীর রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশের দায়ে যুবক আটক

মসজিদের ইমামের ঘরে বোমা বিস্ফোরণ, উড়ে গেল টিন

বাঘিয়ার বিলে ২ লাখ ২০ হাজার টাকার চায়না দুয়ারী জাল জব্দ’

টাঙ্গাইলে বনের জমি যেভাবে দখল হয়! গজারি বনের আড়াই হাজার গাছ কেটে কলা বাগান

উলিপুরে সার মজুদ রাখায় ব্যবসায়ীর জরিমানা সার জব্দ

লালমনিরহাটে শিশু ধর্ষণ মামলায় সুজনের যাবজ্জীবন কারাদণ্ড

নজরুলের সাম্য-সম্প্রীতির চেতনা নতুন প্রজন্মে ছড়িয়ে দেওয়ার আহ্বান

নোয়াখালী টাউন হল আধুনিকায়নে মতবিনিময় সভা