ফরিদগঞ্জে মাদকের বিস্তার: যুবসমাজ ধ্বংসের মুখে, এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনের নীরবতা
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৪ নং সুবিদপুর পশ্চিম ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মাদক সেবনের প্রবণতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। স্থানীয়দের অভিযোগ, মাদক সেবনকারীদের দৌরাত্ম্যে যুবসমাজ ও ছাত্রসমাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, স্থানীয় ইউপি সদস্য জনাব ইউসুফ হাজির ছত্রছায়ায় কয়েকজন ব্যক্তি নিয়মিত মাদক সেবন ও এর বিস্তারে জড়িত রয়েছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন—
মো: ফারুক হাজি (পিতা: মো: রফিক হাজি, গ্রাম: সালদহ),
মো: শিপন মির (পিতা: আবু মির),
মো: বিল্লাল (পিতা: আলী হোসেন) এবং
মো: রুবেল গাজী (গ্রাম: তাম্রশাসন)।
স্থানীয়রা জানান, এসব ব্যক্তির কারণে এলাকায় মাদকের সহজলভ্যতা বেড়ে গেছে, ফলে তরুণ ও শিক্ষার্থীরা বিপথগামী হয়ে পড়ছে। এতে করে সামাজিক অবক্ষয় বৃদ্ধি পাচ্ছে এবং এলাকার শান্তি-শৃঙ্খলা চরমভাবে বিঘ্নিত হচ্ছে।
এ বিষয়ে এলাকাবাসীর অভিযোগ, একাধিকবার বিষয়টি জানানো হলেও থানা প্রশাসনের পক্ষ থেকে এখনো দৃশ্যমান কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
এলাকাবাসী দ্রুত তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক
ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান
আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা
ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও
ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি
উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল
১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন
মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা
ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার
বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ
গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান