ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

রাণীশংকৈলে ছাদের শাটারিং খুলতে গিয়ে শ্রমিকের মৃত্যু


লেমন সরকার, রাণীশংকৈল photo লেমন সরকার, রাণীশংকৈল
প্রকাশিত: ১৯-৪-২০২৬ বিকাল ৫:১০

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নির্মাণাধীন একটি ভবনের ছাদের শাটারিং খুলতে গিয়ে সেফটি ট্যাংকে পড়ে শ্রীকান্ত রায় (২৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। রাণীশংকৈল থানার ওসি আমানুল্লাহ আল বারী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

রবিবার (১৯ এপ্রিল) সকালে উপজেলার নেকমরদ বাজার সংলগ্ন পাটিহাটি এলাকায় আনোয়ার হোসেনের নির্মানাধীন বাড়িতে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিক শ্রীকান্ত রায় ঠাকুরগাঁও সদর উপজেলার সিন্দুরনা কোনপাড়া গ্রামের অষ্টম রায়ের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকাল সাড়ে ৯টার দিকে শ্রীকান্ত ওই বাড়ির ছাদের শাটারিং খুলছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি ছাদ থেকে নিচে সেফটি ট্যাংকে পড়ে যান। ট্যাংকে পড়ার আঘাতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাণীশংকৈল থানার ওসি আরো জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, নিহতের পরিবারের পক্ষে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের লিখিত আবেদনের ভিত্তিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এনিয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে মর্মেও ওসি জানান। 

এমএসএম / এমএসএম

নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ

ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান

বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন

কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন

ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ

দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার

সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি

কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর

অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার

বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা