কোনাবাড়ীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ তাণ্ডব
গাজীপুরের কোনাবাড়ী থানাধীন দেওয়ালিয়ারবাড়ী এলাকায় এক ভয়ংকর কিশোর গ্যাংয়ের সন্ত্রাসী হামলার ঘটনায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় এক ব্যবসায়ীর দোকানে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর, মারধর এবং নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষের মাঝে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে। অভিযুক্ত জসিম, সাকিল, তাদের পিতা বাবুল, মনির (পিতা দুলাল), জিহাদ, ফরহাদ ও সাইফুলসহ একদল কিশোর গ্যাং ও লাঠি সোটা দিয়ে সংঘবদ্ধভাবে ব্যবসায়ীর দোকানে হামলা চালায়। তারা দোকানে প্রবেশ করেই ব্যবসায়ীকে লক্ষ্য করে অতর্কিত হামলা শুরু করে। এ সময় তাকে এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথি মারা হয় বলে অভিযোগ রয়েছে।
শুধু তাই নয়, হামলাকারীরা ব্যবসায়ীর পরিবারের সদস্যদের ওপরও চড়াও হয়। তার স্ত্রী ও দুই ছেলেকেও মারধর করা হয়েছে বলে জানা গেছে। হঠাৎ এমন ন্যাক্কারজনক ঘটনায় পরিবারটি আতঙ্কিত হয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা দোকানের বিভিন্ন মালামাল ভাঙচুর করে তাণ্ডব চালায়। তাক, কাচ, শোকেস ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম ভেঙে ফেলা হয়। একপর্যায়ে তারা দোকানের ক্যাশবক্সে থাকা প্রায় ৯০ হাজার টাকা নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।
এছাড়া দোকানের আসবাবপত্র, মালামাল ও অন্যান্য জিনিসপত্র নষ্ট করে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি করা হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী।
হামলার সময় ব্যবসায়ী পরিবারের কয়েকজন সদস্য গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে কয়েকজন এখনো চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
এলাকাবাসী জানান, সম্প্রতি এলাকায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বেড়ে গেছে। ছোটখাটো বিষয়কে কেন্দ্র করে তারা সংঘবদ্ধ হয়ে হামলা, ভয়ভীতি প্রদর্শন ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এ ঘটনায় সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
ভুক্তভোগী ব্যবসায়ী বলেন, “আমি দীর্ঘদিন ধরে এখানে ব্যবসা করে আসছি। হঠাৎ করে তারা দোকানে হামলা চালিয়ে সবকিছু ভেঙে ফেলেছে, টাকা নিয়ে গেছে এবং আমার পরিবারকে মারধর করেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।”
এ বিষয়ে কোনাবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে। অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এলাকাবাসীর দাবি, দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।
এমএসএম / এমএসএম
বাগেরহাট পৌর শহরে মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে ফুফাতো ভাই নিহত
মনোহরগঞ্জ সন্তান ও স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী
আত্রাইয়ে ট্রাক্টরের মাটি পরিবহনে রাস্তার বেহাল দশা: বোরো ধান নিয়ে বিপাকে কৃষক
তাড়াশে মাঠের ধান ঘরে তুলতে কৃষকের চরম দুর্ভোগ- রাস্তা তো নয় যেন পাকের জমি
চন্দনাইশে পৈতৃক ভিটায় ঘর করতে গিয়ে প্রতিবেশীর হামলার শিকার,আহত-৩
খালিয়াজুরীতে স্লীলতাহানির অভিযোগে থানায় মামলা
নেত্রকোণার মদনে গভীর রাতে ২০ টন সরকারি চাউলসহ ১টি ট্রাক আটক করেছে প্রশাসন
ঈদে আসছে রাণীশংকৈলের সেরা ২৫ মনের কালাবাবু, দাম ১০ লাখ মাত্র
ধোপাদহে রক্তাক্ত হামলা:রহিম সিকদারকে কুপিয়ে আহত, ঢাকায় প্রেরণ
দৃষ্টান্তমূলক সেবায় আইজিপি পদক পেলেন নেত্রকোণা মডেল থানার ওসি আল মামুন সরকার
কাপাসিয়ায় ৫ খুন: পদ্মা সেতু থেকে ঝাঁপ দিয়ে ঘাতক ফোরকানের ‘আত্মহত্যা’, মোবাইল উদ্ধার
নাগরপুরে ১৫ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার