ঢাকা সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

শরণখোলায় উৎসবমুখর পরিবেশে হামের টিকাদান শুরু


শরণখোলা (বাগেরহাট) photo শরণখোলা (বাগেরহাট)
প্রকাশিত: ২০-৪-২০২৬ দুপুর ১২:৫৭

বাগেরহাটের শরণখোলা উপজেলায় শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় এক বিশাল কর্মযজ্ঞ শুরু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকাল থেকে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে উপজেলার ৯৬টি অস্থায়ী কেন্দ্রসহ স্বাস্থ্য কমপ্লেক্সে একযোগে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই বিশেষ অভিযানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১২ হাজার ৬২৭ জন শিশুকে টিকার আওতায় আনা।

সরেজমিনে বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, সকাল থেকেই মা-বাবার উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে টিকাদান কেন্দ্রগুলো। বিশেষ করে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের নিয়ে অভিভাবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রে দেখা যায়, অত্যন্ত সুশৃঙ্খল ও আন্তরিক পরিবেশে টিকা দিচ্ছেন সিনিয়র স্টাফ নার্স মুক্তি রানী। রাজাপুর গ্রাম থেকে ১৭ মাস বয়সী শিশু সাইয়েদা তাসনিমকে নিয়ে আসা এক মা সন্তোষ প্রকাশ করে জানান, "সরকারি এই উদ্যোগের ফলে আমরা বাড়ির কাছেই উন্নত মানের টিকা পাচ্ছি। স্বাস্থ্যকর্মীদের ব্যবহার এবং আন্তরিকতা আমাদের মুগ্ধ করেছে। এটি আমাদের সন্তানদের ভবিষ্যৎ সুস্বাস্থ্যের জন্য একটি বড় নিশ্চয়তা।"

টিকাদান কর্মসূচিকে শতভাগ সফল করতে গত রবিবার (১৯ এপ্রিল) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটোরিয়ামে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে একটি বিশেষ সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রিয় গোপাল বিশ্বাসের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: জাহিদ হাসান। তৃণমূল পর্যায়ে প্রচারণার ফলেই আজকের কর্মসূচিতে আশাতীত সাড়া পাওয়া যাচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

হামের ভয়াবহতা সম্পর্কে বিশেষ সতর্কবার্তা দিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রিয় গোপাল বিশ্বাস। তিনি বলেন, "হাম কেবল সাধারণ কোনো জ্বর নয়। এই ভাইরাসটি শিশুদের শরীরের প্রয়োজনীয় ভিটামিন নষ্ট করে দেয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা আশঙ্কাজনকভাবে কমিয়ে দেয়। ফলে শিশুরা সহজেই নিউমোনিয়াসহ অন্যান্য জটিল রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকে। তাই প্রতিটি শিশুকে কেন্দ্রে নিয়ে আসা জরুরি।" তিনি আরও পরামর্শ দেন, টিকা দেওয়ার পর বা যেকোনো সময় হামের লক্ষণ দেখা দিলে কালক্ষেপণ না করে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। উপজেলার দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের কোনো শিশু যেন এই জীবন রক্ষাকারী টিকা থেকে বাদ না পড়ে, সে লক্ষ্যে বিশেষ তদারকি সেল গঠন করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

এমএসএম / এমএসএম

নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন

নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান 

ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ

আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান

বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার

হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন

আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন

শালিখায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত