বদলীর পরও একই কর্মস্থলে ফরেস্ট রেঞ্জার সুমন মিয়া, মানছেন না ওপর মহলের অব্যাহতির নির্দেশ
বন বিভাগে ভেঙে পড়েছে চেইন অব কমান্ড; মানা হচ্ছে না ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো আদেশ কিংবা নির্দেশ। ময়মনসিংহ বনবিভাগের আওতাধীন বালিজুরী রেঞ্জের ফরেস্ট রেঞ্জার মো. সুমন মিয়াকে গত ৮ এপ্রিল ঢাকা বন বিভাগে বদলী করা হলেও তিনি রেঞ্জ ত্যাগ না করায় কেন্দ্রীয় বন সংরক্ষক কার্যালয় থেকে পুনরায় ২০শে এপ্রিল তাঁকে চূড়ান্ত অব্যাহতির নির্দেশনা দেওয়া হয়। তবে এমন নির্দেশনার সময়সীমা শেষ পর্যায়ে থাকলেও রেঞ্জ ত্যাগ করার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না সুমন মিয়ার মধ্যে। বরং অভিযোগ উঠেছে, কেন্দ্রীয় বন সংরক্ষকের আদেশ অমান্য করে স্থানীয় বিএনপি নেতাদের সুপারিশের মাধ্যমে বদলীর আদেশ ঠেকাতে তিনি মরিয়া হয়ে উঠেছেন।
অনুসন্ধানে জানা যায়, সুমন মিয়া ছাত্রজীবনে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং আওয়ামী লীগ সরকারের আমলে তাঁর দাপটে ঊর্ধ্বতন কর্তৃপক্ষও তটস্থ ছিল। বনবিভাগের বিধিমালা অনুযায়ী এক রেঞ্জে ২ বছর থাকার কথা থাকলেও তিনি মধুখ্যাত বালিজুরী রেঞ্জ ছাড়তে নারাজ। এর পেছনে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে যে, তিনি প্রতিবছর জুনের ক্লোজিং পিরিয়ডের আগে বদলী হয়ে অন্য রেঞ্জারের কাজের কৃতিত্ব ও ক্লোজিং নিজে ধরে নেওয়ার প্রবণতা রাখেন। বালিজুরী রেঞ্জের সাবেক রেঞ্জ কর্মকর্তা রবিউল ইসলামকে ২০২৪ সালের জুন ক্লোজিংয়ের আগেই জোরপূর্বক বিদায় দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এমনকি রবিউলের বিরুদ্ধে ১০ কোটি টাকা আত্মসাতের রিপোর্ট দিয়ে তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করেন তিনি, যার ফলে রবিউল ইসলাম অকালে মৃত্যুবরণ করেন বলে বনবিভাগে জনশ্রুতি রয়েছে।
সুমন মিয়ার বিরুদ্ধে রসুলপুর ও বালিজুরী রেঞ্জের সুফল প্রকল্পে ব্যাপক দুর্নীতি, অবৈধভাবে খাড়া গাছের লট বিক্রি, বাগানের মূল্যবান কাঠ পাচার এবং অবৈধ করাতকলে নীরব চাঁদাবাজির অভিযোগ রয়েছে। ময়মনসিংহ বনবিভাগের একাধিক কর্মকর্তার দাবি, সাবেক কর্মকর্তা ৪ বছরে ১০ কোটি টাকা কামালে সুমন মিয়া এই রেঞ্জে ২ বছরে অন্তত ৫-৬ কোটি টাকা কামিয়েছেন। অভিযোগের বিষয়ে সুমন মিয়া বলেন, “বদলীর কথা সোশ্যাল মিডিয়ায় জানলেও ডিভিশন থেকে কোনো কাগজপত্র পাইনি।” তবে ডিএফও কাজী নুরুল করিম স্বীকার করেছেন যে, সুমন মিয়া বদলীর আদেশ জানার পর আরও কিছুদিন থাকার জন্য মৌখিক আবেদন করেছেন এবং স্থানীয় প্রভাবশালীদের মাধ্যমে সুপারিশ করিয়েছেন।
রবিউল ইসলামের মৃত্যু প্রসঙ্গে সুমন মিয়া জানান, তিনি শুধু সরকারি নির্দেশনা অনুযায়ী ৯ কোটি ৬১ লাখ টাকার গরমিলের হিসাব প্রদান করেছেন, যা পরবর্তীকালে দুদক তদন্তেও সত্য প্রমাণিত হয়েছে। এদিকে ময়মনসিংহের ডিএফও কাজী নুরুল করিম বলেন, “তাঁকে বদলী ও চূড়ান্ত অব্যাহতির নির্দেশনা দেওয়া হয়েছে সত্য। তিনি থাকার জন্য মৌখিক অনুরোধ ও সুপারিশ করিয়েছেন। তবে কেন্দ্রীয় বন সংরক্ষকের আদেশ অমান্য করার সুযোগ নেই, তাঁকে চলে যেতেই হবে।”
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক
ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান
আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা
ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও
ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি
উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল
১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন
মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা
ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার
বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ
গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান