ঢাকা রবিবার, ৫ জুলাই, ২০২৬

দিনাজপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে অগ্নিকাণ্ড: দম্পতি নিহত


দিনাজপুর জেলা প্রতিনিধি photo দিনাজপুর জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২০-৪-২০২৬ দুপুর ১:৯

দিনাজপুর পৌরসভার সুইহা‌রি আশ্রমপাড়া এলাকায় অগ্নিদগ্ধ হ‌য়ে এক দম্প‌তির মৃত্যু হ‌য়ে‌ছে। রোববার দিবাগত রাত সা‌ড়ে ১২টার দিকে এ ঘটনা ঘ‌টে। গ্যাসের সিলিন্ডার লিকেজ থে‌কে আগুনের সূত্রপাত বলে ধারণা করছে পুলিশ ও ফায়ার সার্ভিস।

নিহত দম্প‌তি হলেন—তপন সরকার (৪৫) ও তাঁর স্ত্রী লতা সরকার (৩৭)। তপন সরকার পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন। এই দম্প‌তির দুই সন্তান র‌য়ে‌ছে। মৃত দম্পতির ছে‌লে তীব্র সরকার জানান, তিনি বা‌ড়ির নিচতলায় এক‌টি ক‌ক্ষে থা‌কেন এবং ওপরতলায় ছোট দু‌টি কক্ষের এক‌টিতে তাঁর মা-বাবা থাকতেন। ঘটনার সময় তিনি মর্ডান মোড়ে পা‌ম্পে তেল আনতে গিয়েছিলেন। প্রতিবেশীর কাছ থেকে খবর পেয়ে বা‌ড়িতে এসে দেখেন দাউ দাউ ক‌রে আগুন জ্বল‌ছে। সিঁড়ি দি‌য়ে ওপরতলায় ওঠার চেষ্টা করলেও আগুনের তীব্রতায় তা সম্ভব হয়নি। আগুনে তাঁর মা ও বাবা দুজনেই প্রাণ হারান।

দিনাজপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ওবায়দুল ইসলাম ব‌লেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।’

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরনবী ব‌লেন, অগ্নিদগ্ধ হয়ে স্বামী ও স্ত্রীর মৃত্যু হ‌য়ে‌ছে। প‌রিবা‌রের সদস্যদের দেওয়া তথ্যমতে ধারণা করা হ‌চ্ছে, গ্যাসের সিলিন্ডার লিকেজ থে‌কে এই দুর্ঘটনা ঘ‌টে‌ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক

ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান

আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও

ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি

উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল

১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন

মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা

ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার

বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ

গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ময়মনসিংহে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন