তাড়াশে শিশুদের হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করলেন এমপি আয়নুল হক
সিরাজগঞ্জের তাড়াশে শিশুদের হাম রুবেলা প্রতিরোধে জরুরী টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ওই টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য ভিপি আইনুল হক। এসময় উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান, তাড়াশ উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফুল ইসলাম, তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান, ডাঃ মো জহুরুল ইসলাম, ডাঃ ইমরান রসুল প্রমুখ। এসময় উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফুল ইসলাম জানান, তাড়াশ উপজেলার ৮ ইউনিয়ন ও একটি পৌরসভায় ৬ মাস থেকে ৫ বছরের নিচের ২৪৮৪৯ জন শিশু এই টিকার আওতায় আসবে। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ভিপি আইনুল হক বলেন, হাম রুবেলা একটি প্রাণঘাতি রোগ, এটি প্রতিকারের জন্য অবশ্যই আপনার শিশুকে টিকা দেবেন। সরকার আপনাদের পাশে থেকে টিকাদান সহ সকল স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বদ্ধ পরিকর। উল্লেখ্য ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত এই টিকাদান ক্যাম্পেইন চলমান থাকবে।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর
মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন
গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক
ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম
টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা
তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু
বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে
শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের
মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি
মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী