ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

নীলক্ষেত মোড়ে ‍আবারো ৭ কলেজের শিক্ষার্থীদের অবস্থান


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬-৬-২০২১ দুপুর ১:২৬

স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় ও হল খোলার রোডম্যাপ ঘোষণার দাবিতে আবারো নীলক্ষেতে মোড়ে অবস্থান নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি ৭ কলেজের শিক্ষার্থীরা। রোববার (৬ জুন) বেলা ১১টার দিকে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী তিন দফা দাবিতে এ অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। 

আন্দোলনকারীরা বলছেন, গত বৃহস্পতিবার নীলক্ষেতের অবস্থান কর্মসূচি থেকে আমাদের যে তিন দফা দাবি জানিয়েছিলাম সেগুলো প্রশাসন মেনে নেয়নি। তাই আজ আমরা এখানে আবারো জড়ো হয়েছি প্রতিবাদ সমাবেশ করার জন্য। 

আন্দোলনরত ঢাকা কলেজের শিক্ষার্থী ইসমাইল হোসেন সম্রাট বলেন, দীর্ঘদিন ধরেই আমাদের দাবি ছিল সব বর্ষের শিক্ষার্থীদের জন্য শিক্ষা কার্যক্রমের পরিকল্পনা নিয়ে একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন করা। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন আজ অবধি একাডেমিক ক্যালেন্ডার দিতে পারেনি। আমরা দাবি জানাই, দ্রুততম সময়ের মধ্যে আমাদের একাডেমিক ক্যালেন্ডার দেয়া হোক ও অন্যান্য দাবি মেনে নেওয়া হোক।

তিন দফা দাবি হলো-

১. স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ারও রোডম্যাপ ঘোষণা করতে হবে।

২. সব বর্ষের শিক্ষার্থীদের শিক্ষাকার্যক্রম (ক্লাস, পরীক্ষা, ফলাফল প্রকাশ) এর পরিকল্পনা নিয়ে একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করতে হবে।

৩. প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় দিয়ে পরীক্ষার রুটিন প্রকাশ এবং হল খুলে সব পরীক্ষা নিতে হবে।

অবিলম্বে দাবি মেনে না নিলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে বলে জানান ইডেন কলেজের শিক্ষার্থী শাহিনুর সুমি। তিনি বলেন, হুট করে পরীক্ষা নিলে ফলাফল বিপর্যয়ের শঙ্কা রয়েছে। হল ক্যাম্পাস না খুলে প্রশাসনের এমন হঠকারী সিদ্ধান্তের ফলে দরিদ্র এবং মধ্যবিত্ত শিক্ষার্থীরা বিপাকে পড়বে। আমরা চাই পরীক্ষা নেয়ার আগে হল-ক্যাম্পাস খুলে স্বাভাবিক অবস্থা আনা হোক এবং শিক্ষার্থীদের পরীক্ষার বিষয়ে সার্বিক দিকনির্দেশনা দিয়ে তারপর পরীক্ষা নেয়া হোক। এসব দাবির স্মারকলিপি আজ ভিসি স্যারের কাছে আমরা জমা দেব।

জামান / জামান

পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি

পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত