মাদক কারবারি দম্পতির সম্পদ ক্রোকের নির্দেশ
রাজশাহীর গোদাগাড়ীতে মাদক ব্যবসার মাধ্যমে অর্জিত অবৈধ সম্পদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মানিলন্ডারিং প্রতিরোধ আইনে দায়ের করা এক মামলায় স্থানীয় এক দম্পতির ক্রয়সূত্রে অর্জিত বিপুল পরিমাণ স্থাবর সম্পত্তি ক্রোক (Attach) করার নির্দেশ দিয়েছেন আদালত। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বিভাগীয় গোয়েন্দা কার্যালয় রাজশাহীর আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ সিনিয়র স্পেশাল জজ আদালত এই আদেশ প্রদান করেন।
জানা গেছে, গোদাগাড়ী থানার সহড়াগাছী গ্রামের মোঃ আব্দুল্লাহ (৬০) এবং তার স্ত্রী সায়েরা বেগম (৫৬) দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করে আসছিলেন।
প্রশাসনের পক্ষ থেকে চালানো অনুসন্ধানে তাদের নামে বিপুল পরিমাণ অঘোষিত জমির তথ্য বেরিয়ে আসে। এরপরই এই সম্পত্তি জব্দের আইনি প্রক্রিয়া শুরু হয়।
আইনি নিষেধাজ্ঞা মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ১৪ ধারার বিধান মতে, ক্রোককৃত এই সম্পত্তিগুলো এখন থেকে সরকারি নিয়ন্ত্রণে থাকবে। বিজ্ঞ আদালত নির্দেশ দিয়েছেন যে, আদেশ বলবৎ থাকাকালীন এই জমিগুলো কোনো অবস্থাতেই হস্তান্তর, বিনিময়, রূপান্তর বা কোনো ধরনের দায়বদ্ধ (বিক্রি বা বন্ধক) করা যাবে না।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মাদক ব্যবসার মাধ্যমে অবৈধ সম্পদ গড়ার পথ বন্ধ করতেই এই ক্রোকের আদেশ কার্যকর করা হয়েছে। রাজশাহীর বিভিন্ন এলাকায় মাদক সিন্ডিকেটের সদস্যদের এমন আরও সম্পদের তালিকা করা হচ্ছে এবং পর্যায়ক্রমে সবগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরাধীদের কোমর ভেঙে দিতে মাদকের পাশাপাশি অবৈধ সম্পদের উৎস বন্ধ করার এই কার্যক্রম চলমান থাকবে।
এমএসএম / এমএসএম
রায়গঞ্জে ইলিয়াস হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার ও লাইসেন্সবিহীন গ্যাস সিলিন্ডার মজুত: দুই প্রতিষ্ঠানকে জরিমানা
লোহাগড়ার জয়পুরে পাট পরিবহনে চরম ভোগান্তি, বখাটেদের উৎপাতের অভিযোগে বিপাকে কৃষক
ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি
কোনাবাড়ীতে একাধিক উন্নয়নকাজের উদ্বোধন করলেন গাজীপুর সিটি প্রশাসক
ঘোড়াঘাটে খালের পানি থেকে ৩০পিচ ইয়াবা উদ্ধার
কুড়িগ্রামে মহাস্থান রেজিমেন্টের ৩২ বি এন সি সি ব্যাটালিয়ান প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত
আটোয়ারির খাল খনন প্রকল্পের অর্থ হরিলুট, তদন্তে প্রমাণিত
লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটার চেষ্টার অভিযোগে স্ত্রী আটক
হবিগঞ্জে এনসিপি নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে স্মারকলিপি
কুড়িগ্রামে দেশীয় মৎস্য সম্পদ রক্ষায় ৯ উপজেলায় একযোগে সাঁড়াশি অভিযান, বিপুল অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস
ঘিওরে নৌকার হাট জমজমাট ব্যস্ত নৌকা শিল্পে সাথে জড়িত কারিগররা