ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

মোহনগঞ্জে মুকসুদ আলী মেমোরিয়াল ট্রাস্টের বৃত্তি প্রদান ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত


মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি photo মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশিত: ২০-৪-২০২৬ বিকাল ৬:১৮

নেত্রকোনার মোহনগঞ্জে মুকসুদ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে ১৭তম শিক্ষা বৃত্তি প্রদান ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়াম কাম- মাল্টিপারপাস হলরুমে বর্ণাঢ্য আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আছহাব উদ্দিন খোকন। এতে সভাপতিত্ব ও মূল উদ্যোক্তার দায়িত্ব পালন করেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম। তিনি প্রয়াত মুকসুদ আলীর সন্তান এবং উপজেলার পেরিরচর গ্রামের বাসিন্দা। বাবার স্মৃতি রক্ষায় প্রায় ১৭ বছর যাবৎ তিনি এ মানবিক ও শিক্ষাবান্ধব ট্রাস্ট প্রতিষ্ঠা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ মো. মোখলেছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী রফিকুর রহমান এবং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার স্নিগ্ধা চক্রবর্ত্তী, মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বায়েজিদ আহম্মেদ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বানিয়াহারী গাগলাজুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আ ফ ম আল মামুনসহ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে মো. মোখলেছুর রহমান বলেন, “শিক্ষাই মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ। আজকের এই বৃত্তি শুধু আর্থিক সহায়তা নয়, এটি শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস। মেধাবী শিক্ষার্থীরা সুযোগ পেলে দেশকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধ গড়ে তোলাই এখন সময়ের দাবি।”
এবার ট্রাস্টের পক্ষ থেকে মাদ্রাসার ২ জনসহ ৩২ জন কৃতি শিক্ষার্থীকে সনদপত্র ও ৫০০ টাকা শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। পাশাপাশি সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় সহকারী অধ্যাপক, লেখক ও গীতিকার মো. জসিম উদ্দিন এবং বীর মুক্তিযোদ্ধার সহধর্মিণী কোহিনূর বেগমকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়।
সভাপতির বক্তব্যে আবুল কালাম জানান, ট্রাস্টের কার্যক্রম টেকসই করতে তিনি নিজের এক একর জমি ট্রাস্টের নামে দান করে দিয়েছেন। ভবিষ্যতেও এই শিক্ষা ও মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, মুকসুদ আলী মেমোরিয়াল ট্রাস্ট গত ১৭ বছর ধরে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান এবং সমাজের গুণীজনদের সম্মাননা দিয়ে আসছে, যা স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

Aminur / Aminur

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার