জাতীয় কৃষি উন্নয়নের নির্ভরতার নাম শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়
বাংলাদেশের কৃষি উন্নয়ন, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দুর্ভিক্ষ মোকাবিলার ইতিহাসে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)। উপমহাদেশে প্রাতিষ্ঠানিক কৃষি শিক্ষার পথিকৃৎ এই প্রতিষ্ঠানটি ঐতিহ্য, গবেষণা ও আধুনিকতার সমন্বয়ে আজও দেশের কৃষি খাতে দক্ষ মানবসম্পদ গড়ে তুলছে।
১৯৩৮ সালে ‘বেঙ্গল এগ্রিকালচারাল ইনস্টিটিউট’ হিসেবে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। পরবর্তীতে দেশভাগের পর ‘ইস্ট পাকিস্তান এগ্রিকালচারাল ইনস্টিটিউট’ নামে পরিচিতি পায়। স্বাধীনতার পর দীর্ঘ পথচলা শেষে ২০০১ সালে এটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয় এবং কৃষকবন্ধু এ. কে. ফজলুল হক-এর নামে নামকরণ করা হয়।
রাজধানী ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত এই ক্যাম্পাসটি একদিকে আধুনিক অবকাঠামো, অন্যদিকে প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব সমন্বয়। একাডেমিক ভবন, আবাসিক হল, শিক্ষক ডরমেটরি, গবেষণা খামার ও কৃষিভিত্তিক উদ্যান মিলিয়ে এটি যেন শহরের মাঝে এক টুকরো গ্রাম। ক্যাম্পাসে ছোট পরিসরের একটি প্রাণীসংরক্ষণ এলাকা রয়েছে, যেখানে হরিণসহ বিভিন্ন প্রাণীর দেখা মেলে। ছুটির দিনে দর্শনার্থীদের উপস্থিতি এই ক্যাম্পাসকে আরও প্রাণবন্ত করে তোলে।
শেকৃবিতে কৃষি, এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট, এনিম্যাল সাইন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন এবং মৎস্য ও অ্যাকুয়াকালচার—এই চারটি অনুষদের অধীনে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রায় পাচ হাজার শিক্ষার্থী এখানে অধ্যয়নরত।
তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি ব্যবহারিক জ্ঞান অর্জনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। আধুনিক ল্যাবরেটরি এবং মাঠপর্যায়ের প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা কৃষি প্রযুক্তি, ফসল উৎপাদন, লবণাক্ততা মোকাবিলা, মৎস্য ও প্রাণিসম্পদ ব্যবস্থাপনায় দক্ষতা অর্জন করছে। জলবায়ু পরিবর্তন, নিরাপদ খাদ্য উৎপাদন, ছাদবাগান, বিকল্প খাদ্য প্রযুক্তি (যেমন ব্ল্যাক সোলজার ফ্লাই) নিয়ে গবেষণাও চলছে নিয়মিত।
শতভাগ আবাসন সুবিধা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য রয়েছে বিভিন্ন বৃত্তি ও আর্থিক সহায়তা। সহশিক্ষা কার্যক্রমে শেকৃবি অত্যন্ত সক্রিয়—বিতর্ক, সাংস্কৃতিক চর্চা, খেলাধুলা, বিজ্ঞান ক্লাব, ফটোগ্রাফি ক্লাবসহ ২৫টি সংগঠন শিক্ষার্থীদের অংশগ্রহণে সমৃদ্ধ।
সমাজসেবামূলক কার্যক্রমেও বিশ্ববিদ্যালয়ের ভূমিকা উল্লেখযোগ্য। ‘বাঁধন’-এর মতো সংগঠনের মাধ্যমে নিয়মিত রক্তদান কর্মসূচি পরিচালিত হয়। ভেটেরিনারি টিচিং হাসপাতালে সাধারণ মানুষ স্বল্পমূল্যে প্রাণিসেবা পেয়ে থাকেন। এছাড়া কৃষকদের প্রশিক্ষণ, চারা বিতরণ ও প্রযুক্তি সম্প্রসারণ কার্যক্রম পরিচালনার মাধ্যমে কৃষি উন্নয়নে সরাসরি ভূমিকা রাখা হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন নিয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ জানান, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে সরকার নির্ধারিত কোটা রেখে কোটা প্রথা সংস্কার করা হয়েছে এবং মিড-সেমিস্টার পরীক্ষা চালুর মাধ্যমে দ্রুত ফল প্রকাশের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। অনার্স পর্যায়ের পাঠ্যসূচিকে আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার কাজ চলমান।
তিনি বলেন, গণরুম সংস্কৃতি বিলুপ্ত করে শতভাগ আবাসন নিশ্চিত করা হয়েছে, যা একটি বড় অর্জন। পরীক্ষায় অটোমেশন পদ্ধতি চালু এবং আধুনিক ওয়েবসাইট উন্নয়নের মাধ্যমে প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করা হয়েছে। শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে ডাটা ম্যানেজমেন্ট প্রশিক্ষণ এবং শিক্ষক-কর্মকর্তাদের জন্য অফিস ম্যানেজমেন্ট প্রশিক্ষণ চালু রয়েছে।
গবেষণা খাতে প্রথমবারের মতো পিএইচডি ফেলোশিপ চালু, আন্তর্জাতিক মানের গবেষণাগার স্থাপনের উদ্যোগ এবং বিশ্বের বিভিন্ন দেশের ২০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের মাধ্যমে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি গ্র্যাজুয়েটদের কর্মসংস্থান ও নারী শিক্ষার উন্নয়নে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করা হচ্ছে।
উপাচার্য আরও জানান, বিশ্ববিদ্যালয়টি প্রথমবারের মতো বিশ্ব র্যাংকিংয়ে অন্তর্ভুক্ত হয়েছে। ক্যাম্পাসে র্যাগিং ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হয়েছে।
তিনি বলেন, “আমরা সেশনজটমুক্ত, নিরাপদ ও মানসম্মত শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ” এবং বিশ্ববিদ্যালয়কে গবেষণা ও শিক্ষায় আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি।
এমএসএম / এমএসএম
কুবি উচ্চ শিক্ষা সেলের নতুন তত্ত্বাবধায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় চুড়ান্ত ফলাফলে এগিয়ে ছাত্রীরা
পাবিপ্রবিতে র্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ
পবিপ্রবিতে ভেট সায়েন্স অ্যান্ড এএইচ স্টুডেন্টস' অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
হামহাম জলপ্রপাতে আহত ডিআইইউ শিক্ষার্থী, ৯৯৯-এ ফোনের পর উদ্ধার ১০ পর্যটক
সরকারি কলেজের ১৪৫ প্রদর্শককে পদোন্নতি
টিএ চালুর ঘোষণা, স্বতন্ত্র কোডের আশ্বাস—সমাধানের পথে শেকৃবির এএসভিএম সংকট
শহীদের স্মরণে গণ বিশ্ববিদ্যালয়ে মোমবাতি প্রজ্জ্বলন
পবিপ্রবিতে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল, উৎসবমুখর ক্যাম্পাস
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন আইনুল ইসলামের পদত্যাগ, নতুন দায়িত্বে শাওলী মাহবুব
দক্ষতাভিত্তিক শিক্ষার ঘাটতির দায় নীতিনির্ধারকদের
বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশনের নতুন নেতৃত্বে আনোয়ার-ফিরোজ