ঢাকা শুক্রবার, ১৫ মে, ২০২৬

শীঘ্রই নিয়োগ দেওয়া হবে: রেল সচিব

৪৬% শূন্য পদ নিয়ে বেকায়দায় আরএনবি, বিপদে রেল!


এসএম পিন্টু photo এসএম পিন্টু
প্রকাশিত: ২১-৪-২০২৬ দুপুর ৪:৩৮

বাংলাদেশ রেলওয়ের তীব্র জনবল সংকটের মধ্যেই ৪৫.৭৬ শতাংশ শূন্য পদ নিয়েই কাজ করছে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যরা। বিধির অযুহাতে দীর্ঘদিন নিয়োগ না থাকায় এই সমস্যা আরো বাড়ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এভাবে চলতে থাকলে দায়িত্ব পালন করাই মুশকিল হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছেন বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম।

জানা যায়, বাংলাদেশ রেলওয়ের নিরাপত্তা ও সম্পদ রক্ষা করার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে আরএনবি। রেলের ২টি অঞ্চলে মঞ্জুরীকৃত আরএনবি সদস্য ৩৩৪৪ জন। এরমধ্যে আছে ১৮১৪ জন। যেখানে ৪৫.৭৬ শতাংশ পদই খালী আছে। রেলের পূর্বাঞ্চলে ১১ টি পদে মঞ্জুরীকৃত ১৯৯২ জন সদস্যের মধ্যে কর্মরত আছে ১০৬১ জন আর খালী আছে ৯৩১ জনের জায়গা। শতকরা হিসেবে শুন্য আছে ৪৬.৭৬ শতাংশ। একইভাবে পশ্চিমাঞ্চলে ১৩৫২ টি মঞ্জুরীকৃত পদের বিপরীতে আছে মাত্র  ৭৫৩ জন আর  ৫৯৯ টি পদ শুন্য আছে। এখানে ৪৪.৩০ শতাংশ পদ খালী। নতুন নিয়োগ প্রক্রিয়া বারবার আটকে যাওয়ায় এই সংকট আরও প্রকট আকার ধারণ করেছে। ফলে বিদ্যমান সদস্যদের অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে, যা তাদের কাজের মান ও মনোবলে নেতিবাচক প্রভাব ফেলছে।
সূত্র জানায়, দেশের ৪৪টি জেলায় প্রায় ২৯০০ কিলোমিটার (ট্র্যাকসহ প্রায় ৪০০০ কি.মি.) রেললাইন পরিচালনা করতে ২৮ হাজারের মতো জনবল রয়েছে। এরসাথে রেলের বিভিন্ন স্থাপনা ও মালামাল পাহাড়া এবং যাত্রীদের নিরাপত্তার দায়িত্ব পালন করছে আরএনবি। এরজন্য প্রয়োজনীয় লোকের সংকটে দায়িত্ব পালনে হিমশিম খেতে হচ্ছে। লোকবল সংকটের কারণে রেলের হাজার হাজার একর সম্পত্তি বেদখল হয়ে আছে। চুরি হয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ মালামাল। তাই নিরাপদ রেল ভ্রমণের স্বার্থে ও রেলের সম্পদ রক্ষার্থে দ্রুত আরএনবি সদস্য নিয়োগ অপরিহার্য হয়ে পড়েছে। 

নানা সমস্যার বিষয়টি স্বীকার করে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পূর্বাঞ্চলের চিফ কমান্ডেন্ট মো. জহিরুল ইসলাম ও পশ্চিমাঞ্চলের চিফ কমান্ডেন্ট মো. আশাবুল ইসলাম বলেন, ৪৫ শতাংশের অধিক শূন্য পদ নিয়ে দায়িত্ব পালন করতে খুব কষ্ট হচ্ছে। যেখানে ৪ জন দরকার সেখানে আমরা ২ জনের বেশি দিতে পারছি না। যেহেতু রেলের পরিধি অনেক বড় তাই অল্প সংখ্যক লোক দিয়ে দায়িত্ব পালন করতে গিয়ে নানা সমস্যার পড়ছে মাঠ পর্যায়ের সদস্যরা। এই সমস্যা সমাধানে দ্রুত জনবল নিয়োগের ব্যবস্থা করা দরকার। 

অপর একটি সূত্র জানায়, বিগত ২০২২ সালে আরএনবি সদস্য নিয়োগের জন্য প্রস্তুতি নিয়েছিল রেলভবন। এর জন্য ২ অঞ্চলে ২টি নিয়োগ কমিটিও করা হয়েছিল। কিন্তু হঠাৎ নিয়োগবিধির অযুহাতে একটি কুচক্রীমহল সেই কার্যক্রম স্থগিত করে দেয়। ২০২০ সালের ৮ অক্টোবর মন্ত্রণালয়ের উপসচিব আব্দুস সালাম স্বাক্ষরিত ডিজি বরাবরে এক পত্রে বলা হয়েছে,  রেলওয়ে নিরাপত্তা বাহিনী রিক্রুইটমেন্ট রুলস ১৯৮৫ অধীনে নিয়োগ/পদোন্নতি কার্যক্রম চলমান রাখার বিষয়ে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ হতে মতামত প্রদান করা হয়েছে। লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের মতামত অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে। 

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় লজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের মতামতে বলা হয়েছে, ২০১৬ সালে, ”রেলওয়ে নিরাপত্তা বাহিনী অর্ডিন্যান্স ১৯৭৬” রহিত করে “রেলওয়ে নিরাপত্তা বাহিনী আইন, ২০১৬ প্রণয়ন করা হয়েছে। তবে, ২০১৬ সালের ২ নং আইন দ্বারা অর্ডিন্যান্স রহিত করা হলেও এর অধীন প্রণীত বিধি উক্ত আইনের বিধানাবলীর সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়া সাপেক্ষে, রহিত বা সংশোধিত না হওয়া পর্যন্ত, বলবৎ থাকবে মর্মে উক্ত আইনের ধারা ২৩ এর উপ-ধারা (২) এর দফা (ঘ) তে বিধান রাখা হয়েছে। ফলে ১৯৭৬ সালের অর্ডিন্যান্স রহিত হলেও উক্ত বিধান মোতাবেক ”রেলওয়ে নিরাপত্তাবাহিনী রিক্রুইটমেন্ট ১৯৮৫” বলবৎ আছে এবং ২০১৬ সালের ২ নং আইনের বিধান সাপেক্ষে, উক্ত রুলস এর আওতায় কার্যক্রম পরিচালনা করতে আইনগত কোন বাধা নেই।

তবে পরিবর্তিত প্রেক্ষাপটে, সংশ্লিষ্ট ক্ষেত্রে যাতে কোনো আইনী শূন্যতা তৈরী না হয় সেজন্য ২০১৬ সালের ২ নং আইনের ধারা ২৩ এর উপ-ধারা (২) এর দফা (ঘ) তে সাময়িক ব্যবস্থা হিসেবে রহিত অর্ডিন্যান্স এর অধীনে প্রণীত বিধিমালা বলবৎ রাখার জন্য উহাদেরকে হেফাজত করা হয়েছে। সেকারণে, রুলস ১৯৮৫ রহিত করে সংশ্লিষ্ট বিষয়ে, যত দ্রুত সম্ভব, ২০১৬ সালের ২ নং আইনের অধীনে নতুন করে বিধিমালা প্রণয়ন করা সমীচীন।”।

এই মতামতে বিগত ২০২০ সালের ১৮ সেপ্টেম্বর স্বাক্ষর করেছেন তৎকালীন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব মইনুল কবির (চ.দা.), যুগ্ন সচিব মো. রফিকুল হাসান, উপ সচিব এস এম সাফায়েত হোসেন ও ড্রাফটম্যান সৌমেন পালিত বাবু। এবিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক দলের সাধারণ সম্পাদক এমআর মনজু বলেন, আইন অনুযায়ী নিয়োগে কোন বাধা নেই। আওয়ামী লীগের শাসনামলে রেলে কৃত্রিম সংকট তৈরি করা চেষ্টা করেছিল। তারপর অন্তর্বর্তী সরকার চাইলে নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যেতে পারতো। 

রেলওয়ে নিরাপত্তা বাহিনীতে জনবল সংকটের বিষয়টি স্বীকার করে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম বলেন, আরএনবি সদস্য নিয়োগ নিয়ে কাজ চলছে, পাবলিক সার্ভিস কমিশনে (পিএসসি) পাঠানো হয়েছে ওখান থেকে ক্লিয়ার হলে পরবের্তী পদক্ষেপ নেওয়া হবে। আশা করছি খুব শীঘ্রই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা যাবে।  

এমএসএম / এমএসএম

বাগেরহাট পৌর শহরে মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে ফুফাতো ভাই নিহত

মনোহরগঞ্জ সন্তান ও স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী

আত্রাইয়ে ট্রাক্টরের মাটি পরিবহনে রাস্তার বেহাল দশা: বোরো ধান নিয়ে বিপাকে কৃষক

তাড়াশে মাঠের ধান ঘরে তুলতে কৃষকের চরম দুর্ভোগ- রাস্তা তো নয় যেন পাকের জমি

চন্দনাইশে পৈতৃক ভিটায় ঘর করতে গিয়ে প্রতিবেশীর হামলার শিকার,আহত-৩

খালিয়াজুরীতে স্লীলতাহানির অভিযোগে থানায় মামলা

নেত্রকোণার মদনে গভীর রাতে ২০ টন সরকারি চাউলসহ ১টি ট্রাক আটক করেছে প্রশাসন

ঈদে আসছে রাণীশংকৈলের সেরা ২৫ মনের কালাবাবু, দাম ১০ লাখ মাত্র

ধোপাদহে রক্তাক্ত হামলা:রহিম সিকদারকে কুপিয়ে আহত, ঢাকায় প্রেরণ

দৃষ্টান্তমূলক সেবায় আইজিপি পদক পেলেন নেত্রকোণা মডেল থানার ওসি আল মামুন সরকার

কাপাসিয়ায় ৫ খুন: পদ্মা সেতু থেকে ঝাঁপ দিয়ে ঘাতক ফোরকানের ‘আত্মহত্যা’, মোবাইল উদ্ধার

নাগরপুরে ১৫ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

‎নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি, কুতুবদিয়া উপকূলে চলছে মাছ ধরার মহোৎসব