ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

পবিপ্রবিতে ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত


পবিপ্রবি প্রতিনিধি photo পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ২১-৪-২০২৬ দুপুর ৪:৪৩

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ডিজিটাল লেনদেন সম্প্রসারণ ও আর্থিক নিরাপত্তা জোরদারের লক্ষ্যে সেমিনারটির আয়োজন করে আইএফআইসি ব্যাংক পিএলসি।

সোমবার (২০ এপ্রিল) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স কক্ষে শুরু হওয়া সেমিনারটি দুপুর দেড়টা পর্যন্ত চলে। অনুষ্ঠানের মূল পর্বে ভিজ্যুয়াল উপস্থাপনা করেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগের উপ-পরিচালক চিরঞ্জীব চৌধুরী।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-১-এর পরিচালক এ.এন.এম. মঈনুল কবীর। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. পারওয়েজ আনজাম মুনির এবং আইএফআইসি ব্যাংকের হেড অব কার্ড অ্যান্ড ডিজিটাল ব্যাংকিং মো. জাকির হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. কাজী রফিকুল ইসলাম বলেন, আইএফআইসি ব্যাংকের প্রযুক্তিগত সক্ষমতা কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য সহজ ও ব্যবহারবান্ধব সেবা নিশ্চিত করা সম্ভব। তিনি ক্যাম্পাসে কার্যকরভাবে ক্যাশলেস লেনদেন চালুর মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে সম্পূর্ণ ক্যাশলেস হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে এ.এন.এম. মঈনুল কবীর বলেন, বিভিন্ন চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও ক্যাশলেস বাংলাদেশ গঠনের বিকল্প নেই। এ ক্ষেত্রে সঠিক উদ্যোগ, সমন্বয় ও মানসিকতার পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সেমিনারের প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে শিক্ষার্থী ও কর্মকর্তারা ডিজিটাল ব্যাংকিংসংক্রান্ত বিভিন্ন বিষয়ে জানতে চান এবং বিশেষজ্ঞরা তাদের প্রশ্নের উত্তর দেন।

অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ববিদ্যালয় পরিবারে ডিজিটাল লেনদেন বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং একটি আধুনিক ক্যাশলেস ক্যাম্পাস গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

এমএসএম / এমএসএম

ডিআইইউতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা অধ্যাপক ড: সাজ্জাদের

উৎসবমুখর পরিবেশে কালিয়াকৈরে ইউএফটিবির ডেটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

এক অনন্য মনীষী ড. এ. এইচ. এম. ইয়াহইয়া রহমান: শিক্ষকতা ও গবেষণায় বর্ণাঢ্য জীবনের ইতি

উন্নয়নের স্বার্থে গাছ অপসারণ, পরিবেশ রক্ষায় অধিক বৃক্ষরোপণ: নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

পলিটেকনিকে শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, সুপারিশ পেলেন ৫ প্রার্থী

রাষ্ট্রপতির সভাপতিত্বে ২ ফেব্রুয়ারি ইবির সমাবর্তন

অবশিষ্ট স্থাপনা গুঁড়িয়ে মাঠে ট্রাক্টর দিয়ে চাষ দিলেন শেকৃবি শিক্ষার্থীরা

কুবির আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের নতুন পরিচালক ড. আব্দুল আহাদ

এইচএসসির সম্পূরক পরীক্ষা শুরু ২ ডিসেম্বর, ফল ৩১ ডিসেম্বরের মধ্যে

ইবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১২ বিভাগের ২৪ শিক্ষার্থী বহিষ্কৃত

মাদকমুক্ত ঢাকা গঠনে ডিআইইউতে নীতিনির্ধারণী সংলাপ ৩ নভেম্বর

প্রাথমিক শিক্ষায় বইয়ের পাশাপাশি যুক্ত হবে লার্নিং টয়, খেলতে খেলতে শিখবে শিশুরা: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

১ নভেম্বর থেকে এইচএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু