ঢাকা সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

নন্দীগ্রামে বেড়া দিয়ে স্কুলের প্রবেশ পথ বন্ধ করায় বিপাকে শিক্ষার্থীরা


নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি photo নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ২১-৪-২০২৬ দুপুর ৪:৪৫

বগুড়ার নন্দীগ্রামে এক শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশ পথ বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ায় বিপাকে শিক্ষক ও শিক্ষার্থীরা। এমনকি স্কুলে প্রবেশ করতে না পেরে শিক্ষার্থীরা ক্লাস না করেই বাসায় ফিরে যেতে বাধ্য হয়েছেন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের ধুন্দার হিন্দু পাড়া এলাকায় অবস্থিত ধুন্দার পাবলিক মডেল স্কুলে। 

মঙ্গলবার (২১শে এপ্রিল) সরেজমিনে গিয়ে প্রাপ্ত তথ্যে জানাগেছে, রাস্তা থেকে স্কুলের পথ নেট জাল দিয়ে বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছে ধুন্দার গ্রামের তোফাজ্জল হোসেনের পরিবার। এতে বিপাকে পড়েছেন কোমলমতি শিক্ষার্থীরা। এসময় স্কুলে প্রবেশ করতে না পেরে তারা বাড়িতে ফিরে যান।

এবিষয়ে স্কুল কর্তৃপক্ষ জানান, বছরের পর বছর ধরে এলাকাবাসী সহ স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা উক্ত রাস্তা চলাচলের জন্য ব্যবহার করে আসছে। হঠাৎ করেই রাস্তাটি বন্ধ করে দেওয়ায় চরম ভোগান্তিতে পরেছে এলাকাবাসী সহ স্কুলের শিক্ষক শিক্ষার্থী। সেই সাথে বন্ধ হওয়ার পথে স্কুলের শিক্ষা কার্যক্রম। বিষয়টি নিয়ে জায়গাটির মালিক তোফাজ্জল হোসেনের পরিবারের কাছে সমাধান চাইলেও তারা কোন সমাধানে আসেননি।

বিষয়টি নিয়ে তোফাজ্জল হোসেনের পরিবারের সাথে কথা বললে তারা জানান, জায়গাটি আমাদের সুতরাং এতদিন  চলাচল করতে দিয়েছি এখন আর চলাচল করতে দেব না। তাই বন্ধ করে দিয়েছি।

বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আরা'র সরকারি মোবাইল ফোন নাম্বারে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেন নি।

এমএসএম / এমএসএম

নেত্রকোণার সীমান্তে বিজিবি’র চোরাচালান বিরোধী অভিযানে ভারতীয় মদ ও কম্বল জব্দ

গলাচিপায় যমকালো আয়োজনে গনঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে

রৌমারীর ব্রহ্মপুত্র নদের গর্ভে কাঁচা ধান ও বসতবাড়ি-দিশেহারা ২০টি ক্ষতিগ্রস্ত পরিবার

মির্জাগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নাচোলে কৃষকের স্বপ্ন ধূলিসাৎ রাতের আঁধারে সাড়ে ৩ লক্ষ টাকার আমের গাছ ও পেঁপে কেটে ফেলেছে দুর্বৃত্তরা

নাচোলে কৃষকের স্বপ্ন ধূলিসাৎ রাতের আঁধারে সাড়ে ৩ লক্ষ টাকার আমের গাছ ও পেঁপে কেটে ফেলেছে দুর্বৃত্তরা

রাষ্ট্রীয় মর্যাদায় নিজ গ্রামে বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শফিকুর রহমানের দাফন

মান্দায় উন্মুক্ত লটারির মাধ্যমে আরআরএমইপি প্রকল্পের নারী শ্রমিক নিয়োগ কার্যক্রম শুরু

খালিয়াজুরীতে ধনু নদে অবৈধ মাছের ঘের, ব্যাহত নৌ চলাচল ও জেলেদের জীবিকা

ধনবাড়ীতে দারুল উলূম মাদ্রাসার প্রথম হাফেজ গোলাম রাব্বানীর সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও গ্রাহক হেনেস্তার অভিযোগ

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান

পিএসসির সদস্য হলেন পূর্বধলার কৃতী সন্তান ড. শামীমা সুলতানা