চন্দনাইশে জমি দখলের চেষ্টা ও গৃহবধু নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন
চট্টগ্রামের চন্দনাইশে ভূমিদস্যু মোস্তাক আহমদ ও তার বাহিনীর বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৬ অক্টোবর দুপুরে উপজেলার জোয়ারা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মোহাম্মদপুর গ্রামে ভুক্তভোগীর নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন মো. নুরুল আবছার। লিখিত বক্তব্যে তিনি বলেন, তার সাথে প্রতিপক্ষ মোস্তাক গংয়ের খরিদাকৃত জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে গত ২ অক্টোবর শনিবার দুপুরে মোস্তাক আহমদ ও তার লোকজন ওই জায়গা তাদের খরিদা জায়গা দাবি করে বাউন্ডারি ওয়াল নির্মাণের চেষ্টা চালায়। এ সময় তার স্ত্রী শাহনেওয়াজ আক্তার বাধা দিলে তাকে বেদম মারধর করে আহত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চন্দনাইশ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরণ করেন। পরবর্তীতে এ ঘটনায় আহত শাহনেওয়াজ আক্তার বাদী হয়ে থানায় মোস্তাককে প্রধান আসামী করে ৫ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা ২-৩ জনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেছিলেন। পরবর্তীতে অভিযোগের প্রেক্ষিতে ৮ জন কে আসামী করে নিয়মিত মামলা দায়ের করা হয়। তিনি আরো বলেন, দায়ের করা মামলার আসামীগন জামিনে মুক্ত হয়ে আমি ও আমার পরিবারকে নানা রকম প্রাণে মেরে ফেলার হুমকি-দমকি প্রদান করায় প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করছি। সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন আরফা বেগম,শাহনেওয়াজ আকতার,জমির উদ্দিন, রোকেয়া আকতার,আমেনা বেগম,আয়শা আকতার,একরামুল হাছান প্রমুখ।
এমএসএম / এমএসএম
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন
নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান
মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচানোর দাবিতে মানববন্ধন
স্কুল ছাত্রী তানজিন হত্যাকান্ড, সিএনজি চালক সুমনই ধর্ষণ ও হত্যা করে তাজমিনকে-পুলিশ
পঞ্চগড়ে ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল
ডেঙ্গু প্রতিরোধে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন
মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত