দেড় মাসের সন্তানসহ সেই যুব মহিলালীগ নেত্রী কারাগার থেকে মুক্তি
বিস্ফোরক মামলায় গ্রেপ্তার যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম ও তাঁর শিশু সন্তান জামিন পাওয়ার পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বুধবার দুপুর ১২টার দিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোছাঃ কাওয়ালিন নাহার শিল্পী বেগমের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছালে তা যাচাই-বাছাই শেষে দুপুর ১২টার দিকে তাঁকে মুক্তি দেওয়া হয়। এর আগে গত মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ৮টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান তাঁর জামিন মঞ্জুর করেছিলেন।
এদিকে শিল্পী বেগমকে কারাগার থেকে নিতে তাঁর পরিবারের সদস্য ও সহকর্মীরা সকাল থেকেই কারাফটকে অপেক্ষা করছিলেন। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা সেখানে উপস্থিত ছিলেন। কারাগার থেকে বেরিয়ে শিল্পী বেগম অভিযোগ করে বলেন, "পুলিশ আমাকে ধরতে চায়নি; যুবদলের এক নেতার কথায় আমাকে গ্রেপ্তার করা হয়েছে।" তিনি গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, "আজকে মিডিয়ার সাহযোগিতার জন্যই আমি মুক্তি পেয়েছি।" এ সময় তিনি দলের প্রতি শ্রদ্ধা জানান এবং তাঁর সন্তানের বিষয়ে বলেন, "মুক্তি পেয়ে আমার সন্তানের জন্য ভালো হলো। তীব্র গরমে কারাগারের ভেতরে দেড় মাসের বাচ্চা নিয়ে আমার অনেক কষ্ট হয়েছে।"
উল্লেখ্য, গত সোমবার (২০ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে তেজগাঁও থানার রেলওয়ে কলোনি স্টেশন রোডের নিজ বাসা থেকে শিল্পী বেগমকে গ্রেপ্তার করেছিল পুলিশ। গ্রেপ্তারের পর গত মঙ্গলবার রাতে তিনি তাঁর দেড় মাস বয়সী দুগ্ধপোষ্য কন্যাসন্তান কাইফা ইসলাম সিমরানকে সঙ্গে নিয়ে কারাগারে যান।
এমএসএম / এমএসএম
নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার
পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ
নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা
টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে
দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা
পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা
রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার
অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল
নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক