ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

শিবিরের 'গুপ্ত রাজনীতি' নিষিদ্ধের দাবিতে রাবিতে ছাত্রদলের দেয়াল লিখন


রাবি প্রতিনিধি photo রাবি প্রতিনিধি
প্রকাশিত: ২২-৪-২০২৬ দুপুর ২:১১

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের 'গুপ্ত রাজনীতি' নিষিদ্ধের দাবি করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দেয়াল লিখন কর্মসূচি করেছে শাখা ছাত্রদল।

বুধবার (২২ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টার দিকে সংগঠনটির নেতাকর্মীরা কেন্দ্রীয় লাইব্রেরি সংলগ্ন প্রাচীরে দেয়াল লিখনের মাধ্যমে তাদের কর্মসূচি শুরু করেন।

এ সময় তারা দেওয়ালে লাল রঙ দিয়ে 'গুপ্ত রাজনীতি নিষিদ্ধ করতে হবে' লিখেন।

দেয়াল লিখন কর্মসূচিতে শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী
বলেন, একাত্তরের রাজাকার বাহিনীরা জুলাই পরবর্তী সময়ে নিজেদের ইসলামিক সংগঠন হিসেবে দাবি করছে। তারা  গুপ্ত রাজনীতির মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোতে অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করে। আজকে দেয়াল লিখনের মাধ্যমে গুপ্ত রাজনীতি থেকে সুষ্ঠু ধারায় রাজনীতি করার আহব্বান জানাই।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরকে কোনো ধরনের গুপ্ত রাজনীতি করার সুযোগ দিব না উল্লেখ করে তিনি বলেন, 'যদি এই বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির গুপ্ত রাজনীতি চালায়, আমরা সেটা সাংগঠনিক এবং আইনগত ভাবে প্রতিরোধ করবো।'

কর্মসূচিতে ছাত্রদলের সাধারণ সম্পাদক সর্দার জহুরুল সাংবাদিকদের বলেন, জামায়াত শিবিরের গুপ্ত রাজনীতি নিষিদ্ধের দাবিতে আমরা আজকে লাল কালি দিয়ে দেয়াল লিখন করবো। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কোনো গুপ্ত রাজনীতি হতে দেব না। যদি তারা গুপ্ত রাজনীতি থেকে বিরত না থাকে তাহলে সরকার থেকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানাবো। আমরা চাই তারা সুষ্ঠু ধারায় বাংলাদেশপন্থী রাজনীতি করুক।

উল্লেখ্য, গতকাল চট্টগ্রামের সরকারি সিটি কলেজে গ্রাফিতিতে ছাত্ররাজনীতির ‘ছাত্র’ শব্দ মুছে ‘গুপ্ত’ শব্দ লেখা নিয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কয়েক দফায় সংঘর্ষ চলে।  এতে উভয় পক্ষের অন্তত ১০ নেতাকর্মী আহত হয়।

এমএসএম / এমএসএম

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য

জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য

দুর্গাপূজা নির্বিঘ্ন করতে রায়গঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা