পাবনায় ৩ লাখ ১৮ হাজার ৮৮৪ শিশুকে দেয়া হবে হাম-রুবেলা টিকা দেয়া হবে পাবনায় হাম আক্রান্তের সংখ্যা কমে আসছে: সিভিল সার্জন
পাবনা জেলার ৯টি উপজেলায় ১ হাজার ৮শ’ ৫৮ টি কেন্দ্রের মাধ্যমে ৩ লক্ষ ১৮ হাজার ৮৮৪ জন শিশুকে দেওয়া হবে হাম-রুবেলা টিকা। এর মধ্যে গত ৫ এপ্রিল থেকে ১ লাখ ৮৭ হাজার ৮১৭ জন শিশুকে ইতিমধ্যে টিকা দেয়া হয়েছে। যা লক্ষ্যমাত্রার হার ৫৯%।
মঙ্গলবার দুপুরে পাবনা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৫ এপ্রিল থেকে ১ম পর্যায়ে পাবনার ঝুঁকিপূর্ণ চারটি উপজেলা এবং তিনটি পৌরসভার ৮০৮টি টিকাদান কেন্দ্র, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পৌরসভার টিকাদান কেন্দ্রে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। যা আগামী ২৫ এপ্রিল পর্যন্ত চলমান থাকবে। এছাড়া গতকাল সোমবার (২০ এপ্রিল) থেকে দ্বিতীয় পর্যায়ে পুরো পাবনা জেলায় ১০৫০টি কেন্দ্রে টিকাদান শুরু হয়েছে। চলবে ১০ মে পর্যন্ত।
সিভিল সার্জন ডা, আবুল কালাম আজাদ বলেন, শিশু পূর্বে হামের টিকা নিয়ে থাকলেও ক্যাম্পেইনে তাকে টিকা দেয়া হবে এবং উক্ত টিকাটি অতিরিক্ত ডোজ হিসেবে বিবেচিত হবে। আর ২টি ডোজের মেধ্যে কমপক্ষে ২৮ দিন ব্যবধান থাকতে হবে। কোনো অসুস্থ্যতা এমনকি হামে আক্রান্ত শিশুকে অসুস্থ অবস্থায় টিকা দেওয়া যাবে না। পরবর্তীতে সুস্থ্য হলে টিকা গ্রহণ করতে পারবে।
সিভিল সার্জন আরো জানান, ২০২৪-২৬ সালেও হাম-রুবেলার টিকা দেয়া হয়েছে কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রার চেয়ে কম ছিল। কারণ- বাংলাদেশে প্রতি ৫ বছর পর পর হাম-রুবেলা টিকাদান কর্মসূচি গ্রহণ করা হয়। পরবর্তীতে চলতি বছরে প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় এই টিকাদান কর্মসূচি আবারও শুরু করা হয়েছে।
পাবনায় হাম আক্রান্ত রোগীর সংখ্যা কমিয়ে আসছে বলেও জানিয়েছেন পাবনা সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ। তিনি জানান, দ্বিতীয় পর্যায় থেকে পাবনা জেলায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচি চলছে। একটি শিশুও এই টিকাদান কর্মসূচি থেকে বাদ না যায় সেই চেষ্টা করা হচ্ছে।
সিভিল সার্জনের তথ্যানুযায়ী ২১ এপ্রিল পর্যন্ত জেলায় ২ জন শিশুর মৃত্যু হয়েছে এবং ৫১৪ জন হামে আক্রান্ত হয়েছে।
তিনি বলেন, যখন কোন শিশুর জ্বরের সাথে চোখ লাল হয়ে যায় এবং মুখ দিয়ে লালা পড়ে; তখনই বুঝতে হবে সে হাম-রুবেলায় আক্রান্ত। তখন সঙ্গে সঙ্গে হাসপাতালে নিতে হবে। তিনি বলেন, যেহেতু এটি ছোঁয়াচে রোগ, যখন কারো এই রোগ আক্রান্ত হয় তা কয়েকদিন মধ্যেই ১৩ থেকে ১৮ জনের মধ্যে এ রোগ ছড়িয়ে পড়ার আশঙ্খা থাকে। এ জন্য আক্রান্ত শিশুকে দ্রুত চিকিৎসকের স্মরণাপন্ন বা হাসপাতালে নিতে হবে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ খায়রুল কবির, বিশ্বস্বাস্থ্য সংস্থার পাবনার মেডিকেল অফিসার ডা. রাশেদুল বারী, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক উৎপল মির্জা, দৈনিক সকালের সময় ও ডেইলি নিউ এজ পত্রিকার সাংবাদিক মাহফুজ আলম প্রমুখ।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ