ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন, আংশিক ফলাফল স্থগিত, সভাপতি এড. নাছের


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ২২-৪-২০২৬ দুপুর ৩:১১

চট্টগ্রামের বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন ২০২৬-২৭ এর ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এতে এডভোকেট মোহাম্মদ আবু নাছের বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন, তবে অনিবার্য কারণবশতঃ সম্পাদক ও সহ-সম্পাদকসহ আংশিক ফলাফল স্থগিত করেছে কমিশন।

নির্বাচন কমিশন কর্তৃক পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার (২০ এপ্রিল) দুপুর ১২ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়, তবে সভাপতি পদে মনোনয়ন বাতিল হওয়া এড. তাকসিমুল গণী ইমন এর নেতৃত্বাধীন প্যানেলের কিছু আইনজীবীরা দুপুর ১টা নাগাদ কেন্দ্রে ঢুকে ভোট গ্রহণ কার্যক্রমে বাঁধা সৃষ্টি করাতে হট্টগোল শুরু হয়। একপর্যায়ে নির্বাচন কমিশনকে অবরুদ্ধ করে রাখে তারা। পরে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ প্রশাসন। বিকেলে সাড়ে ৪ টার দিকে এক সংবাদ ব্রিফিংয়ের মাধ্যমে এড. ইমন প্যানেলের আইনজীবীরা নির্বাচনের ফলাফল প্রত্যাখান করেন।

অপরদিকে প্রদত্ত ভোট গণনা করা হলেও অপ্রীতিকর ঘটনা এড়াতে ততক্ষণাৎ ভোটের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা না করে প্রশাসানের নিরাপত্তায় চলে যায় নির্বাচন কমিশন। পরে প্রধান নির্বাচন কমিশনার এড. দীলিপ কান্তি সুশীল, নির্বাচন কমিশনার-১ এড. মোঃ সাইফুদ্দিন ও নির্বাচন কমিশনার-২ এড. জসিম উদ্দিন যৌথ স্বাক্ষরিত ফলাফল এক ঘোষণাপত্রের মাধ্যমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এড. মোহাম্মদ আবু নাছের সভাপতি এবং এড. ফজলে আকবট জয়নাল আবেদীন বেলাল চৌধুরী সহ-সভাপতি করে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন কমিশন।

এতে অর্থ সম্পাদক এড. মিজানুর রহমান চৌধুরী, এড. বিশ্বজিৎ সিকদার দপ্তর সম্পাদক, এড. লিঙ্কন তালুকদার তথ্য প্রযুক্তি সম্পাদক, এড. তায়েমুল হক রানা সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত হন। এছাড়াও সদস্য পদে এড. এইম এম হেলাল উদ্দিন, এড. তাপস কান্তি সুশীল, এড. আব্দুল ওয়াহেদ নির্বাচিত হয়েছে।

প্রকাশিত ফলাফল বিজ্ঞপ্তিতে ১৬ এপ্রিলে ঘোষণ করা বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি ঘোষণা বহাল রাখা হয়। এছাড়াও উল্লেখিত পদ গুলোতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় উল্লেখিত প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়। উল্লেখ্য, উল্লেখিত প্রার্থীগণকে আগামী ২০২৬-২৭ অর্থবছরের কমিটির নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির