রাবিতে শিক্ষার্থীর ওপর ছাত্রদল নেতার ছুরিকাঘাতের প্রতিবাদে বিক্ষোভ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দুই শিক্ষার্থীর ওপর ছাত্রদল নেতার ছুরিকাঘাতের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন বিভাগের শিক্ষার্থীরা। বুধবার (২২ এপ্রিল) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এই কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচি থেকে তারা অভিযুক্ত বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম হাসিবের ছাত্রত্ব বাতিল এবং বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।
এসময় তারা "শিক্ষা, সন্ত্রাস, একসাথে চলে না", "সন্ত্রাসীদের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না", "আমার ভাইয়ের রক্ত ঝরে, প্রশাসন কি করে?", "অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন" প্রভৃতি স্লোগান দেন।
কর্মসূচিতে ভুক্তভোগী আবুল হাসান বলেন, 'গতকাল রাতে ছাত্রদলের নেতা হাসিবুল হাসান এবং তার সাথে ৪০ জন বহিরাগত নিয়ে আমাদের উপর অতর্কিত হামলা করে। তারা আমার মাথায় ছুরিকাঘাত করে এবং আমার সাথে যারা ছিল তারাও আঘাত প্রাপ্ত হয়। আমি হাসিবুলের ছাত্রত্ব বাতিলের দাবি জানাচ্ছি ।'
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী সজিবুর রহমান বলেন, 'আমরা এখানে দাঁড়িয়েছি দোষীদের শাস্তির দাবিতে। আমাদের বিশ্ববিদ্যালয়ে যেন আর কোনো শিক্ষার্থীর রক্ত না ঝরে। গতকালের ঘটনায় ছাত্রসমাজের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। আমরা চাই ক্যাম্পাসে প্রতিটি শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করা হোক এবং আহত দুই শিক্ষার্থী যেন ভবিষ্যতে কোনো ধরনের ক্ষতির সম্মুখীন না হয়।”
উল্লেখ্য, গত সোমবার (২০ এপ্রিল) বিকেলে হাসানের এক বড় ভাই তাঁর বান্ধবীকে নিয়ে ক্যাম্পাসের চারুকলা এলাকায় বসে ছিলেন। এ সময় সেখানে দায়িত্বরত এক প্রহরী তাদের সেখান থেকে সরে যেতে বলেন। এ নিয়ে উভয়ের মধ্যে কিছু বাকবিতণ্ডা হয়। পরে সন্ধ্যায় হাসানসহ কয়েকজন শিক্ষার্থী তাঁর বড় ভাইয়ের সঙ্গে কেন এমন করা হয়েছে জানতে চারুকলায় যান। এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে গতকালই ঘটনাটির সমাধান করা হয়।তবে ওই ঘটনার জেরে মঙ্গলবার রাতে ছাত্রদল নেতা হাসিবের নেতৃত্বে বহিরাগত নিয়ে এসে শিক্ষার্থী আবুল হাসান কে ছুরিকাঘাত করা হয়।
এমএসএম / এমএসএম
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য
জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য
দুর্গাপূজা নির্বিঘ্ন করতে রায়গঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা
Link Copied