বারহাট্টায় পাকা ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় কৃষক
চলতি বোরো মৌসুমে বারহাট্টার মাঠে মাঠে ঢেউ খেলছে কৃষকের সোনালি ফসল। তবে কৃষকের গোলায় নতুন ধান ওঠার আনন্দের সময়ে অকাল বৃষ্টি, জলাবদ্ধতা, শ্রমিক সংকট ও বৈরী আবহাওয়ার কারণে কৃষকদের মাঝে বিরাজ করছে চরম দুশ্চিন্তা।
সরেজমিনে উপজেলা সদরসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কোন এলাকায় ৫০ শতাংশ আবার কোথাও ৬০ শতাংশ জমির ধান পেকেছে। উপজেলার নিম্নাঞ্চলের বেশিরভাগ জমিতে পানি জমে আছে। এর মধ্যে আবার কোন জমির পাকা ধান ঝড় বৃষ্টিতে নুয়ে পড়ে পানিতে তলিয়ে গেছে। ঐসব এলাকার জমিতে যতটুকু ধান তুলনামুলক ভালো রয়েছে তা শ্রমিক দিয়ে কাটানোর চেষ্টা করছেন কৃষকরা।
উপজেলার সাহতা এলাকার কৃষক নিজাম উদ্দিন, আব্দুল করিম, চিরাম এলাকার কৃষক রেহান মিয়া, নিতাই দাস ও সিংধা এলাকার কৃষক রহিস উদ্দিন, লিটন মিয়া বলেন, মৌসুমের শুরুতে সার, বীজ ও সেচ সবকিছুর খরচ বেশি লেগেছে। এখন ধান কাটার সময়ে বৈরী আবহাওয়া, ধান কাটার মেশিন ও কৃষি শ্রমিক সংকট দেখা দিয়েছে। এ অবস্থায় দ্রুত ধান কাটা সম্ভব না হলে চলতি মৌসুমে বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন তারা।
এদিকে কৃষি শ্রমিক বাবলু, শফিক, ইছহাক, জব্বার, মিন্টু, হারাধন ও সোহাগ বলেন, পানির মধ্যে বোরো ধান কাটতে সময় বেশি লাগে। খুব কষ্ট হয়। সেজন্য বিঘা প্রতি ৫ থেকে ৬ মণ করে ধান নিচ্ছি। জমি থেকে পানি নেমে গেলে আমাদের ধান কাটতে সুবিধা হতো। আমরা কৃষকরাও লাভবান হতাম।
কৃষি অফিসের তথ্যমতে, চলতি বোরো মৌসুমে বারহাট্টায় প্রায় পনেরো হাজার ৪০ হেক্টর জমিতে ধান চাষাবাদ হয়েছে। এবার ধানের ফলন ভালো হয়েছে। মাঠ পর্যায়ে কৃষকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। মাঠের ৮০ শতাংশ ধান পাকলেই দ্রুত কাটার পরামর্শ দেওয়া হচ্ছে। বড় ধরনের দূর্যোগ না হলে এবার ৯০ হাজার মেট্রিকটন ধান উৎপাদনের সম্ভাবনা রয়েছে।
এমএসএম / এমএসএম
মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু
মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ
চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!
রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু
কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার
জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার
বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার
মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ
স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের
ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে