ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

বড়লেখায় কাল বৈশাখীর তান্ডব; স্কুলের কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি


বড়লেখা প্রতিনিধি photo বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ২২-৪-২০২৬ দুপুর ৩:৪১
মৌলভীবাজারের বড়লেখায় সোমবার রাতের কাল বৈশাখী ঝড়ের ছোবলে গাছ পড়ে ভেঙ্গে পড়েছে বোবারথল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিনের চালা। ফেটে গেছে ভবনের দেওয়াল। কয়েকটি গ্রামে উপড়ে পড়েছে ব্যাপক গাছপালা, বিধ্বস্ত হয়েছে অসংখ্য বাড়িঘর। উপজেলার দক্ষিণ শাহবাজপুর, নিজ বাহাদুরপুর ও উত্তর শাহবাজপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা দিয়ে সোমবার মধ্যরাতে কাল বৈশাখী ঝড় বয়ে যায়। প্রবল ঝড়ে বোবারথল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের ওপর পড়ে কয়েকটি বড় গাছ। ঝড়ে উড়ে গেছে স্কুল ভবনের টিনের চালা ও ফেটে গেছে স্কুলের পাকা দেওয়াল। এছাড়া ঝড়ে বিধ্বস্ত হয়েছে ব্যাপক ঘরবাড়ি| উপড়ে পড়েছে ব্যাপক গাছপালা| বিদ্যুত লাইনের ওপর গাছ পড়ে অনেক এলাকায় বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ।
 
বোবারথল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস শুকুর খান জানান, ঝড়ে গাছ পড়ে বিদ্যালয় ভবন বিধ্বস্ত হওয়ায় এবং চালা উড়ে যাওয়ায় শ্রেণি কার্যক্রম অনিশ্চিত হয়ে পড়েছে। স্কুলের কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।
 
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান জানান, সোমবারের ঝড়ে উপজেলার তিনটি ইউনিয়নের ক্ষয়-ক্ষতি হয়েছে। ঝড়ে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রেরণ করতে প্রত্যেক ইউনিয়নের চেয়ারম্যানদের বলা হয়েছে।

এমএসএম / এমএসএম

নড়াইলে গণঅধিকার পরিষদের জেলা সম্মেলন অনুষ্ঠিত

সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন

আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ

নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক

বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন

আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ

রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান

টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার

পটুয়াখালীর মির্জাগঞ্জে যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে পদ বঞ্চিতরা