শ্রীমঙ্গলে নুরে মদিনা মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মাইজদিহি গ্রামে অবস্থিত নুরে মদিনা হযরত শাহজালাল (রহঃ) দারুস সুন্নাহ হাফিজিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে নতুন পোশাক বিতরণ করা হয়েছে। আজ সকাল ১০টায় মাদ্রাসা হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে মাদ্রাসার ১০০ জন শিক্ষার্থীর হাতে পাঞ্জাবি, পায়জামা, সেলোয়ার-কামিজ ও স্কার্প তুলে দেওয়া হয়।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ আবিদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সুন্নী ওলামা মশায়েখ পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি হাকীম মাওলানা আনছার সিদ্দিকী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও ধর্মীয় শিক্ষার প্রসারে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। এই নতুন পোশাক কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সুপার মাওলানা শাহ মুহিবুর রহমান জালালী। এছাড়া উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার শিক্ষক ও পরিচালনা কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত হাফিজ মাওলানা গোলাম কিবরিয়া।
হাফিজ রবিউল ইসলামের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে নতুন পোশাক তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
এমএসএম / এমএসএম
সেই তহশীলদারের বদলি: রেজিস্ট্রার খাতার পাতা ছেঁড়ার পেছনে রহস্য কি?
জুড়ীতে কৃষকদের মাঝে বীজ ও গাছের চারা বিতরণ করলেন এমপি নাসির উদ্দিন আহমেদ
আত্রাইয়ে মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা
সাভারে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে
এসিল্যান্ড শিবু দাশের উদ্যোগে ঘরে ফিরলেন বৃদ্ধা আদরজান
মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন সহকারী কমিশনার ভূমি প্রতিক দত্ত
জয়পুরহাটে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ
নেত্রকোণায় দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত
কিশোরগঞ্জ ইকোনমিক জোন দ্রুত চালুর দাবিতে কালিয়াচাপড়ায় এলাকাবাসীর মানববন্ধন
লাকসামে বিনামূল্যে কার্য (চাল) ও ত্রাণ কার্য (নগদ) অর্থের চেক বিতরণ অনুষ্ঠিত
৪ জুলাই থেকে ৫ আগস্টের হত্যাকাণ্ডের বিচার দাবিতে দাউদকান্দিতে বিবৃতি
বারহাট্টায় ‘আমার গ্রাম আমার শহর’ প্রকল্পে টয়লেট নির্মাণে ব্যাপক অনিয়ম, উদ্বোধনের আগেই ফাটল