মোহনগঞ্জে ফ্রি ভেটেরিনারি ক্যাম্পে গরুকে এলএসডি টিকা, খামারিদের স্বস্তি
নেত্রকোনার মোহনগঞ্জে লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে প্রাণিসম্পদ বিভাগ। দিনব্যাপী বিনামূল্যে ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পে ৪০০ গরুকে টিকা প্রদান ও চিকিৎসাসেবা দেওয়ায় খামারিদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
বুধবার (২২ এপ্রিল) উপজেলার ৫ নম্বর সসাজ-সহিলদেও ইউনিয়নের খান বাহাদুর কবির উদ্দিন খান উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) থেকে অর্থায়িত এ আয়োজন ঘিরে সকাল থেকেই খামারিদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুন। তিনি বলেন, “হাওরাঞ্চলে প্রাণিসম্পদ খাতই অনেক পরিবারের প্রধান অবলম্বন। এ ধরনের উদ্যোগ মাঠপর্যায়ে প্রাণিসম্পদ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ শহিদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুর রহিম মিয়ার সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় আরও বক্তব্য দেন উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. ইকরামুল হোসেন, ভেটেরিনারি সার্জন ডা. সুজন রানা, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. আল-আমিন খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আয়োজক সূত্রে জানা গেছে, ক্যাম্পে বিনামূল্যে ৪০০ গরুকে লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি), বাদলা ও গলাফোলা রোগের ভ্যাকসিন প্রদান করা হয়। পাশাপাশি কৃমিনাশক ওষুধ বিতরণ এবং প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেওয়া হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুর রহিম মিয়া জানান, বর্তমানে এলাকায় লাম্পি স্কিন ডিজিজের প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে। “সময়ে টিকা প্রয়োগ করা গেলে গবাদিপশুর মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। বিশেষ করে বাছুর রক্ষায় এটি অত্যন্ত কার্যকর,” বলেন তিনি।
খামারিরা জানান, বিনামূল্যে টিকা ও চিকিৎসাসেবা পেয়ে তারা উপকৃত হয়েছেন। নিয়মিত এ ধরনের ক্যাম্প চালু থাকলে গবাদিপশুর রোগব্যাধি নিয়ন্ত্রণে রাখা সহজ হবে এবং প্রাণিসম্পদ খাতে উৎপাদন বাড়বে বলে তারা আশা প্রকাশ করেন।
স্থানীয়দের মতে, হাওরাঞ্চলের প্রান্তিক খামারিদের জন্য এমন উদ্যোগ শুধু তাৎক্ষণিক সেবা নয়, বরং দীর্ঘমেয়াদে অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার